1 Answers

এই বাহিনীর সর্বশেষ নাম পরিবর্তনের পূর্বে ২০১০ সালের ৮ ডিসেম্বর ‘বর্ডার গার্ড বাংলাদেশ বিল-২০১০’ জাতীয় সংসদে পাস হয়। ২০ ডিসেম্বর রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বিলে স্বাক্ষর করেন। রাষ্ট্রপতির সই করার পরই সীমান্ত রক্ষী বাহিনীকে বিজিবি লিখতে শুরু করে বিভিন্ন সংবাদপত্র। তবে নতুন পতাকা উত্তোলন এবং মনোগ্রাম উন্মোচন হয় ২০১১ সালের ২৩ জানুয়ারি, যে দিন থেকে দাপ্তরিকভাবে বিজিবির নতুন পথ চলার দিন গণনা শুরু হয়।

3071 views Answered

Related Questions

Next steps