ডায়াবেটিস থেকে কি কিডনি বিকল সমস্যা হতে পারেডায়াবেটিস দ্রুত নিয়ন্ত্রনে আনার উপায় কী?
আমার আম্মু দীর্ঘদিন যাবৎ টাইপ-২ ডায়াবেটিস সমস্যায় ভোগতেছেন,এখনো ভূগছেন,প্রায় ৩-৪বছর হবে,উনার ডায়াবেটিস নিয়ত্রনেই আনা সম্ভব হচ্ছেনা, খাবার পরিমিত খান,Humulin N,Humulin r সকাল বিকার প্রতিদিন চিকিৎসক এর পরামর্শমতে নেন, ডাক্তার,কবিরাজ,হামদর্দ,সব ধরনের চিকিৎসা ই উনি নিয়েছেন,কিন্তু কোনোটাতেই কাজ হচ্ছেনা,ডায়াবেটিস সর্বদাই ১৪-২০ এমনকি ২৩ পর্যন্ত ও যায়,বাজার থেকে এক ধরনের ডায়াবেটিস এর গাছ কিনেও খেয়েছেন ৩-৪মাস,এখনো খাচ্ছেন,চিনি বা এরকম খাবার একেবারেই খান না,ইদানিং উনার হাত পায়ে পানি নামে,আর অসহ্য ব্যাথাও হয়, পাশাপাশি,উনার হার্টের ও একটু দূর্বলতা আছে।
ঢাকা স্কয়ার এর ডাক্তার কে ও দেখিয়েছি,কোনো লাভ হয় নি।
কি করবো কিছুই বুঝতে পারতেছিনা, একটু হেল্প করবেন প্লিজ, শুনেছি,দীর্ঘদিন ডায়াবেটিস সমস্যায় থাকলে কিডনি, লিভার বিকলের সম্ভাবনা খুব বেশি থাকে,প্লিজ,খারাপ কিছু হওয়ার আগেই আর প্রতিকার করতে চাই, কেউ পারলে হেল্প করবেন প্লিজ...
হতে পারে আপনার দেয়া পরামর্শ তে একজন মায়ের প্রান বেঁচে যাবে...
1 Answers
আপনি আগের চিকিৎসকের মাধ্যমে উপকার না পেলে চিকিৎসক পরিবর্তন করুন ৷ শুধু হরমোন নিয়ে যদি কন্ট্রোলে না থাকে তাহলে সালফোনিল ইউরিয়া বা মেটফরমিন গ্রুপের ঔষধ সেবন করাতে পারেন ৷ তবে চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরী ৷ আর ডায়াবেটিস নিয়ন্ত্রনে না রাখলে লিভার ও কিডনি ফেইলুর হতে পারে ৷ তাই ভালভাবে চিকিৎসা করান ৷