কলেজ চয়েস পরির্বতন করতে পারব কি ভাবে আর priority মানে কি বুঝানো হয়েছে?

আমি এস এস সি ২০১৭ ঢাকা বিভাগ থেকে (বিজ্ঞান) থেকে ৪.৭৩ পেয়েছি। আমি কলেজ চয়েস পরির্বতন করতে চাই কিন্তু কোন অপশন পাচ্ছি না তবে বাম পাশে লেখা আছে priority সে খানে ক্লিক করলে শুধু ক্রমিক নাম্বার পরির্বতন করা যায়। যেমন : ১ এর যায়গায় ২ বসানো যায় এই রকম কিন্তু কলেজ লিস্টের কোন পরির্বতন হয় না। তাই কলেজ চয়েস পরির্বতন করতে পারব কি ভাবে? আর priority মানে কি বুঝানো হয়েছে?
2977 views

1 Answers

আপনি কোনো কলেজ ডিলিট করতে পারবেন না। যদি ১০টির কম কলেজ দিয়ে থাকেন তাহলে কলেজ এড করতে পারবেন। কিন্তু যে কলেজ আপনি এড করে ফেলেছেন তা ডিলিট করতে পারবেন না। প্রায়োরিটি হচ্ছে অগ্রাধিকার। আপনি যে কলেজের প্রায়োরিটি ১ দিয়েছেন আপনার ভর্তির জন্য সে কলেজ প্রথমে বিবেচনা করা হবে। প্রায়োরিটি ১ কে বেশি অগ্রাধিকার দেওয়া হবে। সেটাতে না হলে প্রায়োরিটি ২ কে বিবেচনা করা হবে।

2977 views Answered

Related Questions

Next steps