পান চাষ সম্পর্কে?
1 Answers
পানের পাতা পচা রোগঃ
লক্ষণ : (১) পাতায় পানি ভেজা দাগ পড়ে। (২)
পাতায় বিক্ষিপ্তাকারে দাগ দেখা যায়। (৩)
দাগের মাঝখানে ঝলসানো মনে হয়। (৪)
কিছুটা শুষ্ক মনে হয়। (৫) অবিরত বৃষ্টিপাত
হলে প্রথমে পাতায় ও পরে বোঁটায় স্থানান্তর হয়।
প্রতিকার : রোগমুক্ত লতা বীজ হিসেবে ব্যবহার
করতে হবে। (২) সুষম সার ব্যবহার করতে হবে। (৩)
রোগ আক্রান্ত লতা পাতা সংগ্রহ করে ধ্বংস
করতে হবে। (৪) আক্রমণ বেশি হলে শতকরা ১%
বোর্দোমিশ্রণ প্রয়োগ করতে হবে। অথবা ম্যানকোজেব
(ইন্ডোফিল/নেমিস্পোর/ এগ্রিজেব/ বিকোজেব/ কাফা/
সিনমাজেব প্রভৃতি) ছত্রাকনাশক প্রতি লিটার
পানিতে দুই মিলি হারে মিশিয়ে স্প্রে করতে হবে।
পানের কাণ্ড পচা রোগ : লক্ষণ : (১) ছত্রাক গাছের
কাণ্ডে আক্রমণ করে। (২)
পাতা ঝরে পড়ে এবং ভেঙে যায় বা শুকিয়ে যায়।
(৩) বর্ষার সময় হঠাৎ বেশি বৃষ্টি পাত হলে এ রোগ
দেখা যায়। (৪) লতা নামানোর পর এ
ক্ষতি নজরে পড়ে। প্রতিকার : (১) রোগমুক্ত
লতা লাগাতে হবে। (২) পানের
বরজে যাতে সরাসরি রোদ
না লাগে সে ব্যবস্থা করতে হবে। (৩) রোগ আক্রান্ত
কাণ্ড বা লতা তুলে ধ্বংস করতে হবে। (৪) আক্রমণ
বেশি হলে প্রতি লিটার পানিতে দুই গ্রাম
ম্যানকোজেব বা মেটালেক্রিল+ম্যানকোজেব প্রয়োগ
করতে হবে। অথবা প্রতি লিটার পানিতে ০.৫
মিলি হারে ডাইফেনোকোনাজল (সিকিউর)
স্প্রে করলে ভালো ফল পাওয়া যায়। শিকড়
পচা রোগ : লক্ষণ : (১) গোড়ায় মাটি সংলংগ্ন
মধ্যপর্ব কাল রঙ ধারণ
করে এবং সাদা সাদা মাইসেলিয়াম দেখা যায়।
(২) হাত দিয়ে চাপ দিলে আঁশ ছিঁড়ে পৃথক হয় ও হাত
পিচ্ছিল মনে হয়। প্রতিকার : (১) রোগমুক্ত
লতা লাগাতে হবে। (২) রোগ আক্রান্ত অংশ সংগ্রহ
করে ধ্বংস করতে হবে। (৩) বরজ পরিষ্কার
রাখতে হবে। (৪) লতা রোপণের আগে প্রতি লিটার
পানিতে দুই গ্রাম কার্বেণ্ডাজিম গ্রুপের
ছত্রাকনাশক দ্বারা শোধন করতে হবে। (৫) সরিষার
খৈলের সাথে ম্যানকোজেব/কপার হাইড্রোক্রাইড
গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করতে হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy