সমধর্মী চার্য পরস্পর বিকর্ষন করলে, একাধিক প্রোটন বিশিষ্ট মৌলে প্রোটনগুলো কি বলের সাহায্য আটকে থাকে?
2758 views
1 Answers
পরমাণু অভ্যন্তরে নিউক্লিয়াসে প্রতিটি প্রোটন ও নিউট্রন তিনটি কোয়ার্ক দিয়ে গঠিত। একটা প্রোটনে রয়েছে দুটি উঁচু কার্ক (up quark) এবং একটি নিচু কার্ক (down)। নিউট্রনে রয়েছে দুটি নিচু (down) কার্ক আর একটি উঁচু কার্ক। ইলেক্ট্রোম্যাগনেটিক বলের কারণে প্রতি প্রোটন পরস্পরকে বিকর্ষণ করে । কিন্ত শক্তিশালী কেন্দ্রকীয় বল (Strong nuclear force) প্রোটন ও নিউট্রনের কোয়ার্কগুলিকে একত্রে ধরে রাখে। তাছাড়া একত্রে ধরে রাখে পরমাণুর কেন্দ্রকের প্রোটন ও নিউট্রনগুলিকে । আর এই কেন্দ্রকীয় বলের মান বিকর্ষণ বল থেকে বেশি বলে এই বলের দ্বারা নিউক্লিয়াসে প্রোটন গুলো (নিউট্রনসহ) একসাথে অবস্থান করে ।
2758 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy