ফোনে কাস্টম রম সেট করে কি ভাবে?
1 Answers
কাস্টম রম ইন্সটল করতে চাইলে প্রথমে আপনার ফোনটি রুট করা থাকতে হবে। রুট কিভাবে করতে হই তা আপনি এই প্রশ্নে দেখে নিতে পারবেন।
তারপর আপনার ফোনে একটি কাস্টম রিকভারি ফ্ল্যাশ করতে হবে। এক্ষেত্রে আপনি গুগল সার্চ করে আপনার পছন্দমত একটি কাস্টম রিকভারি ডাউনলোড করে নিন। কাস্টম রিকভারি ডাউনলোড করার পর আপনি তা Flashify অ্যাপ দিয়ে ফ্ল্যাশ করে নিতে পারেন। এবার আপনার পছন্দের কাস্টম রমটি ডাউনলোড করে নিন। এরপর আপনার ফোনটি অফ করুন। তারপর ভুলিয়ম আপ+হোম+পাওয়ার বাটন একসাথে চেপে রিকভারি মুডে যাবেন। তারপর আপনার ফোনটি মরমেট বা ফেক্টরি রিসেট দেন। এরপর Backup and Restore অপশন থেকে আপনার ফোনের বর্তমান রমের একটি ব্যাকআপ রেখে দিন। যেন পরবর্তিতে নতুন রমে কোন সমস্যা হলে আবার আগের রমে ফিরে আসতে পারেন।তারপর Install a zip এ ক্লিক করে আপনার ডাউনলোডকৃত রমটি সিলেক্ট করে দিন। এরপর কিছুক্ষন অপেক্ষা করুন। আপনার রমটি ইন্সটল শেষ হলে ফোনটি একবার রিবুট করুন। ব্যস হয়ে গেল।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy