2 Answers

শিখা পরিক্ষায় ম্যাগনেসিয়াম ও বেরিলিয়াম বর্ণ প্রদর্শন করেনা । . কারণঃ ম্যাগনেসিয়াম ও বেরিলিয়ামের পরমাণুর আকার খুবই ছোট ।এদের যোজ্যতা ইলেক্ট্রনগুলো নিউক্লিয়াসের সাথে শক্তভাবে প্রায় সংযুক্ত অবস্থায় থাকে । . তাদের আয়নিকরণ শক্তি খুব বেশি । ফলে শেষ কক্ষপথের ইলেক্ট্রনকে উত্তপ্ত করতে খুব বেশি শক্তির প্রয়োজন হয় যা শিখা পরীক্ষার বুনসেন বার্নার দিতে পারেনা । . এজন্যই শিখা পরীক্ষায় ম্যাগনেসিয়াম ও বেরিলিয়াম বর্ণ প্রদর্শন করে না ।

7390 views Answered

বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম পরমানুর আকার অপেক্ষাকৃত ছোট এবং এদের আয়নীকরণ শক্তি বেশি। তাই এদের ইলেকট্রন গুলি শিখা থেকে শক্তি সংগ্রহ করে উচ্চ শক্তিস্তরে যেতে পারে না ফলে এরা শিখা পরীক্ষায় কোন বর্ণের সৃষ্টি করে না।

তথ্যসূত্রঃ রসায়ন ১ম পত্র (একাদশ-দ্বাদশ)

7390 views Answered

Related Questions

Next steps