পয়েন্ট সেয়ার করা?
বিস্ময়ে একে অপরের সাথে প্রশ্ন ও উত্তর আদান প্রদানের মাধ্যমে জ্ঞান বিনিময় করে। এখানে প্রশ্নকর্তা ও উত্তর দাতা দুজন ই সমান গুরুত্ববহ। কিন্তু এখানে প্রশ্ন করলে ১ পয়েন্ট করে বিয়োগ হয়। এক সময় দেখা যায় প্রশ্নকারীর আর কোন পয়েন্ট থাকে না।পয়েন্টের অভাবে সে আর প্রশ্ন করতে পারে না। আমাদের এখানে অনেকে আছেন যিনি অনেক কিছু জানেন।তার প্রশ্ন করার দরকার খুব কম হয়।উনি উত্তর বেশি দেন।এতে তার অনেক পয়েন্ট জমা হয়ে গেছে।কিন্তু পয়েন্ট গুলো তার কোন কাজে লাগে না। বিস্ময়ে এমন পদ্ধতি করা যায় যে চাইলে বেশি পয়েন্টধারী তার পয়েন্ট অন্য জনের সাথে সেয়ার করতে পারবে।এতে পয়েন্টের অভাবে আইডি বন্ধ হবে না,আর পয়েন্টের ও একটা ভ্যলু হবে। এমন কোন পদ্ধতি করা যায় কিনা প্রশ্ন থাকলো।
3049 views
1 Answers
আপনি যদি নিজের ভালোমন্দ নিজেই না বুঝেন তাহলে অন্য জন বুঝিয়ে দিলেও কোনো কার্যকর হবেনা।
নিজে যদি সঠিক পথে হাটতে না জানেন সেখানে আরেকজন
আপনাকে শিখিয়ে দিলে কি হবে।
আপনি নিজেই যদি নিজের সঠিক রাস্তা খুঁজে বের না করতে পারেন তাহলে অন্যজন খুঁজে বের করে দিলে এটার কোনো মূল্য নেই।আপনি যদি নিজেই নিজের ভূল বুঝতে না পারেন অন্য একজন আপনার ভূল ধরিয়ে দিলে কি হবে।
আপনি যদি অন্যজনকে ভালো না বাসেন তাহলে অন্যজনেও আপনাকে ভালোবাসবেনা।
যে ব্যক্তি নিজের ভালোটা বুঝেনা সে অন্যজনের ভালোমন্দ
বুঝবে কি করে।
আপনার বিপদ থেকে নিজেই যদি উদ্ধার হওয়ার জন্য চেষ্টা
না করেন সেখানে অন্যজন আপনাকে উদ্ধার করিয়ে দিলে
কি হবে।আপনার পরীক্ষায় আপনি যা পাস না করতে পারেন
সেখানে অন্যজনের খাতা দেখে পরীক্ষায় পাস করলে কি হবে।
আপনাকে কেউ প্রশ্ন করলে যদি সেই প্রশ্নের উত্তর আপনি নিজে
না দিতে পারেন সেখানে অন্যজন দিয়ে দিলে কি হবে।
তাই বলবো,নিজের পায়ে নিজেকেই দাঁড়াতে হবে।
জীবনে চলতে গেলে কত বিপদ আসবে সে বিপদের সাথে
নিজেকেই মোকাবিলা করতে হবে।
নিজের যুদ্ধে গেলে সেখানে নিজেকেই যুদ্ধ করে মোকাবিলা করতে হবে।
আপনার যদি ৫০০ পয়েন্ট থাকে তাহলে এই ৫০০ পয়েন্টের অবশ্যই আপনার প্রয়োজন আছে।
যে যত চেষ্টা করে সে ততই পায়,তার বেশি পায়না।
তাই আপনার উল্লেখিত কথাটা কোনমতেই যুক্তিসংগত হলোনা।
আচ্ছা একটা প্রশ্ন করি,মনে করেন সারাদিন অনেক পরিশ্রম
করে আপনি ৫০০ টাকা ইনকাম করেছেন এখন যদি আপনার মতই কোনো এক ব্যক্তি এসে বলে ভাই আমাকে ২০০ টাকা দিবেন তখন আপনি কি ২০০ টাকা সেই ব্যক্তিকে দিয়ে দিবেন?
আপনার অনেক পরিশ্রম করা ১০০ টাকা থেকে অন্যজনকে
৫০ টা দিয়ে দিলে আপনার কেমন লাগবে?
3049 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy