এ পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ কে কতটি দেশ স্বীকৃতি দিয়েছে ?

3073 views

2 Answers

মহান মুক্তিযুদ্ধের শেষলগ্নে ১৯৭১-এর ৩ ডিসেম্বর প্রথম দেশ হিসাবে ভূটান বাংলাদেশকে স্বীকৃতি দেয়। পরবর্তী দেশ হিসাবে ভারত ৬ ডিসেম্বর ১৯৭১ (মতান্তরে ৭ ডিসেম্বর) বাংলাদেশকে স্বীকৃতি দেয়। এশিয়ার বাহিরে প্রথম স্বীকৃতিদানকারী দেশ ছিল পূর্ব-জার্মানি ১১ জানুয়ারী ১৯৭২, তারপর বুলগেরিয়া ১২ জানুয়ারী, এবং রাশিয়া-সহ বাকী সোভিয়েত ব্লক দেয় ২৫ জানুয়ারী, ১৯৭২। প্রথম পশ্চিমী দেশ হিসাবে জিবি বাংলাদেশকে স্বীকৃতি দেয় ৪ ফেব্রুয়ারী, ১৯৭২। ১৯৭২-এর ২৫শে ফেব্রুয়ারী পর্যন্ত বাংলাদেশ ৩০ দেশের স্বীকৃতি লাভ করে। মুসলিম দেশের মধ্যে মালেশিয়া এবং ইন্দোনেশিয়া ২৫ ফেব্রুয়ারী, ১৯৭২ স্বীকৃতি দেয়। প্রথম আরব দেশ হিসবে ইরাক স্বীকৃতি দেয় ৮ জুলাই, ১৯৭২। প্রথম আফ্রিকান দেশ সেনেগাল স্বীকৃতি দেয় ফেব্রুয়ারী ১৯৭২। অন্যান্য দেশের মধ্যে নেপাল ১৬ জানুয়ারী ১৯৭২, ক্যানাডা ১৪ ফেব্রুয়ারী ১৯৭২, জাপান মার্চ ১৯৭২, উএসএ এপ্রিল ১৯৭২-এ বাংলাদেশকে স্বীকৃতি দেয় ।

3073 views

মার্চ 2017 পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ কে 150 টি দেশ স্বীকৃতি দিয়েছে ।

3073 views

Related Questions