1 Answers

ইসমাঈল আ। ইসমাঈল সম্পর্কে রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ﺃَﻭَّﻝُ ﻣَﻦْ ﻓَﺘَﻖَ ﻟِﺴَﺎﻧَﻪُ ﺑِﺎْﻟﻌَﺮَﺑِﻴَّﺔِ ﺍﻟْﺒَﻴِّﻨَﺔِ ﺇِﺳْﻤَﺎﻋِﻴْﻞُ ﻭَﻫُﻮَ ﺍﺑْﻦُ ﺍَﺭْﺑَﻊَ ﻋَﺸَﺮَﺓَ ﺳَﻨَﺔٍ- ‘সর্বপ্রথম ‘স্পষ্ট আরবী’ ভাষা ব্যক্ত করেন ইসমাঈল। যখন তিনি ছিলেন মাত্র ১৪ বছর বয়সের তরুণ’। এখানে ‘স্পষ্ট আরবী’ অর্থ ‘বিশুদ্ধ আরবী ভাষা’ ‏( ﺍﻟﻌﺮﺑﻴﺔ ﺍﻟﻔﺼﻴﺤﺔ ﺍﻟﺒﻠﻴﻐﺔ‏) এটাই ছিল কুরায়শী ভাষা (ﻟﻐﺔ ﻗﺮﻳﺶ), যে ভাষায় পরে কুরআন নাযিল হয়। এর দ্বারা প্রমাণিত হয় যে, সকল ভাষাই আল্লাহ কর্তৃক ইলহামের মাধ্যমে সৃষ্টি হয়েছে। ইসমাঈল ছিলেন বিশুদ্ধ কুরায়শী আরবী ভাষার প্রথম ইলহাম প্রাপ্ত মনীষী। এটি ইসমাঈলের জন্য একটি গৌরবময় বৈশিষ্ট্য।

2696 views Answered

Related Questions

Next steps