অলসতা কী?

অলসতা কী? কেন হয়? কেউ কি বলতে পারো?
2930 views

3 Answers

অলসতা হল অনীহা। অর্থাত্‍, আপনি একটা জিনিসকে কতটুকু গুরুত্বপূর্ন ভাবেন। এটা মানসিক ব্যাপার। কোন একটা জিনিসের প্রতি আপনার আগ্রহ কম থাকলে, ঐ জিনিসটাকে আপনি গুরুত্ব দিবেন না আর এটাই হলো ঐ জিনিসটার প্রতি আপনার অলসতা।

2930 views Answered

অলসতা মানে কর্মবিমূখতা। নিষ্ক্রিয় অথবা কর্মবিমূখ কিংবা উদ্যমহীন ব্যক্তিকে অলস বলা হয়। আলসেমি নিজের ও সমাজের অবক্ষয় ডেকে আনে। অলসতা একটি জাতির উন্নতির পথে হুমকিস্বরূপ।

2930 views Answered

অলসতা হলো স্নায়ূবিক একটা সমস্যা।আপনি যখন আপনার চিন্তাকে গোছালো ভাবে সাজাতে পারবেননা তখনি অলসতা কাজ করবে।আপনি যেকোনো কাজকে অধিকতর গুরুত্ব দিয়ে ভাববেন তাহলে অলসতা কাজ করবেনা উদাহরণঃ-পরীক্ষার আগের রাতে পরীক্ষার্থীরা খুব গুরুত্ব দিয়ে পড়ে ওদের মধ্যে তখন কোনো অলসতা কাজ করেনা খুব ভোরেও ঘুম থেকে উঠতে পারে কিন্তু পরীক্ষার আগে এত গুরুত্ব দেয়না তাই অলসতা কাজ করে ওদের মধ্যে

2930 views Answered

Next steps