1 Answers

১. সবার সাথে প্রান খুলে কথা বলো। কাছে সবার সাথে মেশো। কোনো ক্লাসমেট। কে দূরে সরিয়ে দেবে না। প্রতিদিনই নতুন করে একজনের সাথে কথা বলতে চেষ্টা করো। ২. কাসের ভালো ছাত্র বা ছাত্রীটিই তোমার ভালো বন্ধু হতে পারবে অন্য কেউ না এরকম ভাববে না। দেখো পড়াশোনায় ভালো না হলেও সে হয়ত বন্ধু হিসেবে ভালো। তাকে বন্ধুত্বের সুযোগ দাও। ৩. পুরোনো বন্ধুদের সাথে কখনও নতুন বন্ধুর তুলনা করবে না। তুলনা করলেই আর কখনও তাকে বন্ধু হিসেবে পাবে না। ৪. বন্ধুদের সাথে কখনওই সমালোচনা করবেনা। হ্যাঁ কাসের কার কোন জিনিস টা ভালো লাগে বা খারাপ লাগে সেটা শেয়ার করতে পারো কিন্তু সেটা যেনো কখনওই সমালোচনা না হয়। সোজা বাংলায় রাশ টেনে ধরতে হবে। ৫. পুরনো বন্ধুদের কিন্তু ভূলে যেয়োনা। তাদের সঙ্গেও সময় কাটাও। সবচেয়ে বেশি ভালো হয় নতুন বন্ধুদেরকে পুরোনোদের সাথে আলাপ করিয়ে দাও। তাহলে তোমার সার্কেলটাও বড় হবে। ৬. কাসমেটদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দাও। তাদের সাথে হোমটাস্ক নিয়ে আলাপ করো গ্র“প স্টাডি করো। নতুন বন্ধু তৈরি হয়ে যাবে এভাবেই।

2859 views Answered

Related Questions

Next steps