দেওয়ান বাগী?

আমাদের ওনেকে দেওয়ান বাগী করে এই দেওয়ান বাগীর বিশ্য আসেক এ রাসূল (স) পালন করে এটা করা কি ঠিক আর ওখানে মুরিদ হউয়া কি ঠিক??? দয়া করে উত্তর টা দেবেন
3361 views

2 Answers

বর্তমানে এসব ভন্ড। মানুষকে বোকা বানিয়ে ধান্দা করতেছে।

3361 views Answered

আমাদের জানামতে দেওয়ানবাগীর আকিদা-বিশ্বাস কুফুরী-শেরকিতে ভরপুর। তার সুফী ফাউন্ডেশন থেকে প্রকাশিত "আল্লাহ কোন পথে' বইয়ে রয়েছে- মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করা জরুরী নয়।(৩য় সংস্করণ, প্:১১৩-১১৪, ১২৫-১২৬) অথচ আল্লাহ তায়ালা বলেন- 'কেই ইসলাম ব‌্যতীত অন্য ধর্ম সন্ধান করলে কস্মিনকালেও তার থেকে তা গ্রহণ করা হবে না। এমন ব্যক্তি পরকালে চির হতভাগাদের দলে থাকবে। (সূরা আলে ইমরান:৮৫) দেওয়ানবাগীর বিশ্বাস-আল্লাহ ও জিব্রাইল এক, অভিন্ন। তার "আত্মার বাণী' (৫ম বর্ষ ১স সংখ্যা) পত্রিকায় আছে-সুলতানিয়া তরীকার ইমাম চন্দ্রপুরীর ফরমান: জিবরাইল বলতে অন্য কেহ নয়, স্বয়ং হাকীকতে আল্লাহ। এমনিভাবে সে জান্নাত, জাহান্নাম, হাশর, মিজান, পুলসিরাত, কিরামান কাতেবীন, মনুকার, নাকির, ফেরেশতা, হুর, তাকদির, আলমনামা ইত্যাদি ঈমান-আকিদা সম্পর্কিত বিষয়কে অস্বীকার করেছে। তার লিখিত গ্রন্থদ্বারা তা প্রমাণিত। সম্প্রতি তার একটি ভিডিওতে দেখেছি, সে নবী করিম সা. এর কন্যা ফাতেমা রা.কে নিজের বিবি দাবি করেছে। তার আশেকে রাসূল সম্মেনল পালনের এক ভিডিওতে দেখেছি, জনৈক ভক্ত বলছে, আশেকে রাসূলদের দায়িত্ব আছে, আর তা হলো আপনারা সারা বছর যে মান্নত করেছেন, সেগুলো পূরা করার শেষ তারীখ বিশ্ব আশেকে রাসূল সম্মেলন। আপনারা ওই তারিখে আপনাদের বকেয়া মান্নাত আদায় করে যাবেন। সে আরও বলছে, আপনাদের এমন এক মুরশিদের কদমে আসার সুয়োগ হয়েছে, যার রেং এতো উচ্চ, যেখানে কোনো নবী, পয়গম্বর এবং কোনো অলী, আউলিয়া পৌঁছতে পারেননি।' কবর সম্পর্কে বলেছে, আপনারা বিশ্বাস করুন, আপনাদের কবরে আমাদের মুরশিদ গিয়ে বলবেন, এ আমার গোলাম ছিল, একে মুক্ত কর। একে মুক্ত কর।' এ সমস্ত আকীদা- বিশ্বাস সর্ম্পণ কুরুফী। কেই তা বিশ্বাস করলে তার ঈমান থাকতে পারে না।

3361 views Answered

Next steps