1 Answers
কলকাতা ভিন্ন বানান: কলিকাতা, কোলকাতা। ইংরেজি: পুরানো বানান Calcutta। ২০০১ খ্রিষ্টাব্দে পশ্চিমবঙ্গ সরকার ইংরেজি বানান নির্ধারণ করেন Kolkata। বর্তমানে ইংরেজি এই বানানেই লেখা হয়। ভারতের পশ্চিমবঙ্গ নামক প্রদেশের রাজধানী। এই শহরটি পশ্চিমবঙ্গের প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত। কলকাতা নামক জেলার জেলা সদর এই শহরে অবস্থিত। কলকাতা নামকরণ কলকাতা নামক গ্রামের নামকরণের বিষয়ে মতভেদ আছে। ভাষাতাত্ত্বিক সুকুমার সেন-এর মতে, 'কলিকাতা' – এই পরগণা নামটি এসেছে ফার্সিতে গৃহীত দুটি আরবি শব্দের সংযোগে, - 'কলি' (qali) মানে "অস্থির; নির্বোধ", এবং 'কাতা' (qatta) মানে 'বদমাইস দল' বা 'খুনেরা'। উল্লেখ্য সে সময়ে গঙ্গার পূর্ববর্তী ভাগের খাড়ি ও জঙ্গল অধ্যুসিত এলাকায় জলদস্যু, স্থল-ডাকাতি ও বিবিধ দেশী-বিদেশী ডাকাত দল এই অঞ্চলে লুকিয়ে থাকতো। কালক্রমে এই অঞ্চল দুর্বৃত্তদের এলাকা হিসেবে কলিকাতা নামকরণ হয়। কোনো কোনো মতে 'কালীক্ষেত্র' শব্দ থেকে এই গ্রামের নাম কলিকাতা হয়েছিল। পৌরাণিক কালী দেবী ডাকাতদের আরাধ্যা দেবী হিসেবে পূজিতা হতেন। এই বিচারে এই অঞ্চলে কালীদেবীর আরাধ্য এলাকা হিসেবে কলিকাতা হয়েছিল। এই মত সুকুমার সেন-এর মতকেই সমর্থন করে। অন্য মতে, নদীর খাড়ি এবং জলাশয়ের দ্বারা বেষ্টিত হয়ে লম্বা স্থলভূমি তৈরি করেছিল। স্থানীয় 'কিলকিলা' শব্দ ব্যবহৃত হতো 'চ্যাপ্টা অঞ্চল' অঞ্চল হিসেবে। পরে এই অর্থানুসারে এই অঞ্চলের নাম হয় কলকাতা। কেউ কেউ মনে করেন, খাল (নালা) শব্দটির সঙ্গে কাট্টা (খনন করা) শব্দটি যুক্ত হয়ে কলকাতা নামটি সৃষ্টি করেছে। কোনো কোনো গবেষক এও মানে করেন যে, এই অঞ্চলে উন্নত মানের কলি (কলিচুন) ও কাতা (নারকেল দড়ি) উৎপাদিত হত। সেই থেকে কলকাতা নামের উৎপত্তি। সুত্র Wikipedia
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy