1 Answers
বায়ুমন্ডলের দ্বিতীয় স্তর স্ট্রাটোমন্ডলে এই ওজন স্তর অবস্থিত। সাধারণত অক্সিজেনের দইটা রুপভেদ আছে। যার একটা সাধারণ অক্সিজেন আরেকটা হল ওজন। এক্ষেত্রে অক্সিজেনের তিনটা পরমাণু মিলে ওজন গ্যাস গঠিত। আমাদের এই পৃথিবীতে স্বাভাবিক অস্তিত্বের জন্য এই ওজন স্তর অপরিহার্য। কারণ সূর্য থেকে কিছু ক্ষতিকর রশ্মি আসে যেগুলো এই ওজন স্তর বিকিরণ করে মহাশুন্যে ফিরিয়ে দেয় এবং প্রয়োজনীয় ও উপকারী আলো ফিল্টারিংয়ের মাধ্যমে পৃথিবীতে পাঠায়। যদি ঐসব ক্ষতিকর রশ্মি (অতিবেগুণী রশ্মি..) আমাদের পৃথিবীতে আসত তাহলে ফলশ্রুতিতে আমরা বিভিন্ন রকমের মারাত্মক রোগে ভুগতাম যার মধ্যে উল্লেখযোগ্য চোখে ছানি পড়া, ত্বকের ক্যান্সার প্রভৃতি।
5239 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy