2 Answers
আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা সম্পূর্ণ হারাম এবং শিরক। সুতরাং মাজারে সিজদা করা যায়েজ নয়।
অজ্ঞ লোকেরা কবরে সিজদা করে,কবরের তাওয়াফ করে,এর চৌকাঠে চুমু খায়-এই সকল কর্মকাণ্ড শরীয়তে না- জায়েয। আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাআর ইমামগণ এসব কাজকে স্পষ্ট ভাষায় হারাম ও না-জায়েয বলেছেন। কারণ তাওয়াফ,সিজদা,রুকু,হাত বেঁধে দাঁড়ানো-এইগুলো ইবাদত- উপাসনার বিভিন্ন রূপ। আমাদের শরীয়ত কবরের এরূপ সম্মানের অনুমতি দেয়নি,যা পূজা ও উপাসনার পর্যায়ে পৌঁছয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন,আগের উম্মতের পথভ্রষ্টতার কারণ ছিল অতিশয়তা। তাই তিনি আপন উম্মতকে এসকল কার্যকলাপ থেকে বেঁচে থাকার তাকীদ করে গেছেন। উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দীকা রা. বলেন,নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর অন্তিম দিনগুলোতে বলেছেন- ﻟﻌﻦ ﺍﻟﻠﻪ ﺍﻟﻴﻬﻮﺩ ﻭﺍﻟﻨﺼﺎﺭﻯ، ﺍﺗﺨﺬﻭﺍ ﻗﺒﻮﺭ ﺃﻧﺒﻴﺎﺀﻫﻢ ﻣﺴﺎﺟﺪ ইয়াহুদ ও নাসারার উপর আল্লাহ অভিশাপ। ওরা ওদের নবীগণের কবরসমূহকে সিজদাগাহ বানিয়েছে। -সহীহ বুখারী, হাদীস ১৩৯০; সহীহ মুসলিম, হাদীস ৫২৯ অন্য হাদীসে ইরশাদ হয়েছে, ﺃﻻ ﻭﺇﻥ ﻣﻦ ﻛﺎﻥ ﻗﺒﻠﻜﻢ ﻛﺎﻧﻮﺍ ﻳﺘﺨﺬﻭﻥ ﻗﺒﻮﺭ ﺃﻧﺒﻴﺎﺀﻫﻢ ﻭﺻﺎﻟﺤﻴﻬﻢ ﻣﺴﺎﺟﺪ. ﺃﻻ ﻓﻼ ﺗﺘﺨﺬﻭﺍ ﺍﻟﻘﺒﻮﺭ ﻣﺴﺎﺟﺪ، ﺇﻧﻲ ﺃﻧﻬﺎﻛﻢ ﻋﻦ ﺫﻟﻚ . তোমাদের আগের লোকেরা নিজেদের নবী- ওলীগণের কবরকে সিজদাগাহ বানাতো। সাবধান! তোমরা যেন কবরকে সিজদার জায়গা বানাবে না। আমি তোমাদের নিষেধ করে যাচ্ছি। -সহীহ মুসলিম, হাদীস ৫৩২/২৩; মিশকাত পৃ. ৬৯ আরেক হাদীসে আছে- ﺍﻟﻠﻬﻢ ﻻ ﺗﺠﻌﻞ ﻗﺒﺮﻱ ﻭﺛﻨﺎ ﻳﻌﺒﺪ، ﺍﺷﺘﺪ ﻏﻀﺐ ﺍﻟﻠﻪ ﻋﻠﻰ ﻗﻮﻡ ﺍﺗﺨﺬﻭﺍ ﻗﺒﻮﺭ ﺃﻧﺒﻴﺎﺀﻫﻢ ﻣﺴﺎﺟﺪ. ইয়া আল্লাহ! আমার কবরকে ‘মূর্তি’তে পরিণত কোরেন না, যার পূজা অর্চনা হবে! ঐ জাতির উপর আল্লাহ চরম ক্রুদ্ধ, যারা নিজেদের নবীর কবরকে সিজদাগাহ বানায়। -মুয়াত্তা মালেক, হাদীস ৮৫ সাহাবী কায়স ইবনে সা‘দ রা. বলেন, আমি ‘হীরা’ গিয়েছিলাম। ওখানে দেখলাম, লোকেরা তাদের সর্দারকে সিজদা করে। আমি মনে মনে বললাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তো সিজদা পাওয়ার বেশি উপযুক্ত! আমি যখন তাঁর কাছে এলাম আমার ধারণা তাঁকে জানালাম। তিনি বললেন- ﺃ ﺭﺃﻳﺖ ﻟﻮ ﻣﺮﺭﺕ ﺑﻘﺒﺮﻱ ﺃ ﻛﻨﺖ ﺗﺴﺠﺪ ﻟﻪ বল তো তুমি যদি আমার কবরের কাছ দিয়ে গমন করতে তাকে কি সিজদা করতে? আমি বললাম, ﻻ ‘জি না’ তিনি বললেন - ﻻ ﺗﻔﻌﻠﻮﺍ ﻟﻮ ﻛﻨﺖ ﺁﻣﺮﺍ ﺃﺣﺪﺍ ﺃﻥ ﻳﺴﺠﺪ ﻷﺣﺪ ﻷﻣﺮﺕ ﺍﻟﻨﺴﺎﺀ ﺃﻥ ﻳﺴﺠﺪﻥ ﻷﺯﻭﺍﺟﻬﻦ ﻟﻤﺎ ﺟﻌﻞ ﺍﻟﻠﻪ ﻟﻬﻢ ﻋﻠﻴﻬﻦ ﻣﻦ ﺣﻖ (জীবিত অবস্থায়ও সিজদা) করো না। আমি যদি কাউকে আদেশ করতাম কোনো মাখলুককে সিজদা করার তাহলে নারীদের আদেশ করতাম যেন নিজের স্বামীদের সিজদা করে। স্বামীর ঐ হকের কারণে, যা আল্লাহ স্ত্রীর উপর আরোপ করেছেন। -সুনানে আবু দাউদ, হাদীস ২১৪০; মুসতাদরাকে হাকেম, হাদীস ২৭৬৩; সুনানে কুবরা, বায়হাকী, হাদীস ১৪৭০৫