1 Answers
প্লাটুন একটি মিলিটারি ইউনিট যা সাধারণত দুই বা চারটি সেকশন বা স্কোয়াড্রন নিয়ে গঠিত এবং এতে প্রায় ১৬ থেকে ৫০ জন সৈন্য থাকে। প্লাটুন একটি কম্পানির অংশ, যা তিন, চার বা পাঁচটি প্লাটুন নিয়ে গঠিত। একজন কমিশন্ড অফিসারের নেতৃত্ব দেয়ে এমন সবচেয়ে ছোট মিলিটারি ইউনিট হল প্লাটুন। একটি প্লাটুনে প্লাটুন লিডার বা প্লাটুন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সাধারণত একজন লেফটেনেন্ট। তার সহকারী হিসাবে থাকেন একজন প্লাটুন সার্জেন্ট যিনি একজন জ্যেষ্ঠ নন-কমিশন্ড অফিসার। কিছু কিছু দেশে সেনাবাহিনীর সকল বিভাগেই প্লাটুন শব্দটি ব্যবহৃত হয়। আবার অন্যান্য দেশে,যেমন ব্রিটিশ সেনাবাহিনীতে বেশীর ভাগ প্লাটুনই পদাতিক প্লাটুন, আর অন্যান্য বিভাগের সমপর্যায়ের ইউনিট ভিন্ন নামে পরিচিত হয়- যেমন, ট্যাংক, মর্টার বা হেভি উইপন প্লাটুন। অল্পসংখ্যক বাহিনী, যেমন ফরাসি সেনাবাহিনীতে প্লাটুন বলতে নির্দিষ্ট করে ক্যাভলরি ইউনিটকে বোঝায় এবং পদাতিকে সমপর্যায়ের ইউনিটকে "সেকশন" বলা হয়। প্লাটুন শব্দটি ১৭-শতকিয় ফরাসি শব্দ পেলতন হতে এসেছে, যার অর্থ অল্পসংখ্যক সৈন্য। এই পেলতন এসেছে পেলতে হতে যার অর্থ 'একটি ছোট বল' (যা এসেছে লাতিন পিল্লুলা হতে, যার অর্থ 'ছোট বল')। সূত্রঃ উইকিপিডিয়া।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy