1 Answers
ঘর্ষণের অনেক অসুবিধা থাকা সত্ত্বেও ঘর্ষণকে একটি প্রয়োজনীয় উপদ্রব হিসেবে গণ্য করা হয়। কেননা ঘর্ষণ ছাড়া আমরা কোনো কিছুই করতে পারিনা। যদি ঘর্ষণ না থাকত তা হলে বস্তুর কোনো গতিই আর শেষ হতো না, বিরামহীনভাবে চলতে থাকত। ঘর্ষণ আছে বলেই দেয়ালে একটি পেরেক স্থিরভাবে আটকে থাকে। আমাদের জুতা এবং মাটির মধ্যে সৃষ্ট ঘর্ষণের কারণে আমরা হাঁটা-চলা করতে পারি। অর্থাৎ অনেক ক্ষেত্রে ঘর্ষণ আমাদের উপকারে আসে। এ জন্য ঘর্ষণকে বলা হয় একটি প্রয়োজনীয় উপদ্রব।
2709 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy