1 Answers

ভ্রমণের কিছু সুবিধা বা উপকারিতা নিচে দেওয়া হল> * ভ্রমণ করলে শরীর ও মন সুস্থ থাকে। অনেক সময়ই খেয়াল করে দেখবেন যে অসুস্থ কোনো রোগীকে চিকিৎসকরা পরামর্শ দিয়ে থাকেন বায়ু পরিবর্তনের। এটা প্রমাণিত যে নতুন কোনো জায়গা ভ্রমণ করলে শরীর ও মন সতেজ ও প্রাণবন্ত থাকে। * নতুন জায়গা ভ্রমণে জীবনের অর্থ খুঁজে পাওয়া যায়। অনেকেই জীবন সম্পর্কে হতাশ হয়ে পড়েন। এর একমাত্র ওষুধ হল ভ্রমণ। ভ্রমণই জীবন সম্পর্কে ইতিবাচক ধারণা পাওয়া যায়। * ভ্রমণ করলেই জানা সম্ভব জীবন কত সুন্দর এবং মানুষের জন্যই সৃষ্টি এই পৃথিবী কত বৈচিত্র্য আর মোহনীয়। * ভিন্ন জায়গায় ভ্রমণে নিজের জন্মস্থানের গুরুত্ব বোঝা সম্ভব। * ভ্রমণের মাধ্যমেই বিচিত্র এই জগত সম্পর্কে জ্ঞান আহরণ করা সম্ভব। সূত্র : lifehack.org

3017 views