1 Answers

যতদুর জানি কারাকোরাম হচ্ছে পর্বতমালা। কারাকোরাম (ইংরেজি: Karakoram) পর্বতমালা হচ্ছে পাকিস্তান, ভারত, এবং চীনের সীমানা জুড়ে বিস্তৃত একটি বিস্তীর্ণ পার্বত্যাঞ্চল। মূলত পাকিস্তানের গিলগিত-বালতিস্তান, ভারতের লাদাখ, এবং চীনের জিনজিয়ান প্রশাসনিক অঞ্চল জুড়ে এর অবস্থান। এটি এশিয়ার অন্যতম বৃহত্তম পার্বত্যাঞ্চলসমূহের একটি। কারাকোরাম পার্বত্যাঞ্চল বৃহত্তর হিমালয় পর্বতমালার অন্তর্গত এবং মূল হিমালয় পর্বতমালার সবচেয়ে উত্তর-পশ্চিম প্রান্তে এর অবস্থান। কারাকোরাম পর্বতমালা বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক আট-হাজারী (পাঁচ মাইল) পর্বতশৃঙ্গের আবাসস্থল।[১] এর মধ্যে রয়েছে ৮,৬১১ মি/২৮,২৫১ ফু উচ্চতাবিশিষ্ট কে২ যা মাউন্ট এভারেস্টের পর বিশ্বের দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ। ৮,৮৪৮ মি (২৯,০২৯ ফু) উচ্চতাবিশিস্ট মাউন্ট এভারেস্টের তুলনায় কে২ মাত্র ২৩৭ মি (৭৭৮ ফু) ছোট। পার্বত্যাঞ্চলটি দৈর্ঘ্যে প্রায় ৫০০ কিমি (৩১১ মা)। দুই মেরুঅঞ্চলের পর কারাকোরামই পৃথিবীর সবচেয়ে বেশি হিমবাহপূর্ণ এলাকা। এখানে অবস্থিত ৭০ কিমি (৪৩ মা) দীর্ঘ সিয়াচেন ও ৬৩ কিমি (৩৯ মা) দীর্ঘ বিয়াফো হিমবাহ যথাক্রমে মেরু অঞ্চলের বাইরে অবস্থিত বিশ্বের দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম হিমবাহ।[২] কারাকোরামের উত্তরপূর্বাঞ্চল তিব্বতীয় সমভূমি, এবং উত্তরাঞ্চল পামির পর্বতমালা দ্বারা বেষ্টিত। অঞ্চলটির দক্ষিণ সীমানা নির্ধারিত হয়েছে গিলগিত, সিন্ধু, ও শিওক নদীর মাধ্যমে। যা অঞ্চলটিকে হিমালয় পর্বতমালার উত্তর-পশ্চিম অংশ থেকে পৃথক করেছে। এবং নদীগুলো কারাকোরাম থেকে দক্ষিণপশ্চিমে পাকিস্তানের সমভূমির দিকে প্রবাহিত হয়েছে। সূত্রঃ উইকিপিডিয়া।

2617 views