মূল্যবোধ কী?

21208 views

2 Answers

ইংরেজী Value শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে মূল্যবোধ। সাধারণভাবে বলা যায় মূল্যবোধ হচ্ছে একটি ব্যক্তিগত স্বতন্ত্র পরম বা আপেক্ষিক মান। আরএকটু সহজভাবে যদি বলিঃ- ভালো বা মন্দ মূল্যায়ন বা বিচার করার যে বোধ বা শক্তি মানুষের মাঝে বিরাজ করে সেটাই মূল্যবোধ। অর্থাৎ ভালোকে ভালো জানা এবং মন্দকে মন্দ জেনেতা থেকে দুরে থাকা বা দুরে থাকার চেষ্ঠা করার নামই মূল্যবোধ।

21208 views Answered

মূল্যবোধ কথার অর্থ মূল্যবান, মর্যাদাবান বা শক্তিশালী হওয়া। ব্যক্তির জানা, পরিচিত বা নিজের আয়ত্তে যা কিছু আছে, তার চেয়েও অধিকতর মূল্যবান, যা কিছু সঞ্চয় করে রাখার মতো তা হলো মূল্যবোধ। মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ডকে মূল্যবোধ বলে।

21208 views Answered

Next steps