2 Answers

বক Ardeidae গোত্রের অন্তর্গত আধা জলচর বা ঝবসর aquatic পাখি। পৃথিবীজুড়ে প্রায় ৬৫ প্রজাতির বক থাকলেও অ্যান্টার্টিকায় কোনো বক দেখা যায় না। বাংলাদেশের মতো ছোট এই দেশে রয়েছে ১৮ প্রজাতির বক। তাই বকের উপস্থিতি বিলঝিল, খাল, নদী, হ্রদ, পুকুর, হাওর-বাঁওড়ে ভরা। তবে দুর্ভাগ্য যে, জলাভূমির মাত্র এক-তৃতীয়াংশ জল থাকলেও বাকি দুই ভাগ শুকিয়ে গেছে। এর পেছনে রয়েছে জাতীয় ও আন্তর্জাতিক অনেক কারণ। বাংলাদেশে যে কয়টি এ জাতীয় পাখি রয়েছে তার মধ্যে ৫টি বগা, ৯টি বক এবং ৪টি বগলা। বগাগুলো হল ছোট বগা, মাঝলা বগা, প্রশান্ত শৈল বগা, বড় বগা এবং গো বগা। যে নয়টি বক রয়েছে সেগুলো হল ধুপনি বক, দৈত্য বক, ধলপেট বক, লালচে বক, চীনা কানি বক, দেশি কানি বক, কালামাথা নিশি বক, মালয়ী নিশি বক এবং খুদে সবুজ বক। বগলাগুলো হল খয়রা বগলা, হলদে বগলা, কালা বগলা এবং বাঘা বগলা। (সুত্র যুগান্তর)

3186 views Answered

Egret এবং Heron দুটি আলাদা প্রজাতি যদিও আমারা এদেরকে বক বলি।বাংলাদেশ পাওয়া যায় এমন বকের মধ্যে সাদাবক,নিশিবক,তামাটে বক বেশী দেখা যায়।

3186 views Answered

Next steps