1 Answers
বাংলাদেশ কৃষি বিভাগ কখনো আলাদা করে গলদা ও বাগদা চিংরি উৎপাদনের উপর পরিসংখ্যান করেনি।তাদের দেয়া সর্বশেষ তথ্যমতে,
“বর্তমানে দেশে চিংড়ি চাষের জন্য ব্যবহূত খামারের মোট আয়তন ২,১৭,৮৭৭ হেক্টর এবং ২০০৬-০৭ সালে মোট উৎপাদনের পরিমাণ ছিল ১,২৯,১৬০ মে টন। একটি লাভজনক শিল্প হিসেবে স্বীকৃতি পাওয়ায় উপকূলীয় এলাকায় চিংড়ি চাষের সম্প্রসারণ ঘটছে এবং খামারের সংখ্যা বাড়ছে। বাংলাদেশে হেক্টর প্রতি চিংড়ির উৎপাদন প্রায় ৫৯২ কেজি। অথচ থাইল্যান্ড, তাইওয়ান, চীনসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশে হেক্টর প্রতি ১,৫০০-৩,০০০ কেজি চিংড়ি উৎপাদিত হয়।”
দৈনিক ইনকিলাবের সূত্রমতেঃ
জেলা মৎস্য অধিদপ্তর থেকে জানা গেছে, চলতি মৌসুমে সাতক্ষীরার সাতটি উপজেলাতে ১১ হাজার ৫২২টি রেজিস্ট্রেশনকৃত ঘেরে গলদা চিংড়ি চাষ করা হয়েছে। প্রায় ২৫ হাজার চাষী ১০ হাজার হেক্টর জমিতে এবার গলদা চিংড়ি চাষ করেছে। চলতি মৌসুমে ৭ হাজার মেট্রিকটন গলদা উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে জেলায়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy