1 Answers
চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা অর্থ ব্যবস্থাপনা ও আর্থিক পরামর্শ প্রদানের সাথে জড়িত।তারা প্রতিটি প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনের রেকর্ড রাখে যা কিনা আইন অনুযায়ী রাখা প্রয়োজন এবং কোম্পানির অডিট পরিচালনা করে। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা ইনস্টিটিউট চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের সদস্য। তারা ব্যক্তিগত প্রাকটিস বা ফার্ম এবং প্রতিষ্ঠানের হিসাব বিভাগে কাজ করে।ব্যক্তিগত প্রাকটিসে কাজের সীমা প্রাকটিসের আকার এবং স্থান (শহর) অনুযায়ী অতিশয় পরিবর্তিত হতে পারে।যদি এটি একটি বড় প্রাকটিসসিং ফার্ম হয়,তাহলে প্রতিষ্ঠানের প্রতিটি অ্যাকাউন্ট্যান্ট এর অধিক বিশেষজ্ঞতা থাকবে। অ্যাকাউন্টিং এবং অডিটিং এ কম্পিউটার ব্যাপকভাবে ব্যবহার করা হয়। অ্যাকাউন্ট্যান্ট আর্থিক রেকর্ডের জন্য আদর্শ ফরমেটে লেনদেন সংক্ষেপিত করে, সম্ভাব্য আর্থিক অনুপাত গণনা করে, অথবা আর্থিক বিশ্লেষণের জন্য বিশেষ ফরমেটে তথ্য সংগঠিত করে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy