1 Answers
জৈবপ্রযুক্তিবিদদের অধিকাংশ কাজ গবেষণা ভিত্তিক এবং অধিকাংশ জৈব প্রযুক্তিবিদদের জৈবপ্রযুক্তি বিষয়ক কাজের সাথে জড়িত প্রতিষ্ঠান এবং শিল্প গবেষণা ও উন্নয়ন বিভাগের নিযুক্ত করা হয়। জৈবপ্রযুক্তিবিদরা এই শিল্পের উৎপাদন বিভাগে ব্যাপকভাবে কাজ করে থাকে। সাধারণত উৎপাদন কাজের জন্য তাদের প্রাধান্য দেয়া হয় যারা প্রকৌশল বিভাগের জীবপ্রযুক্তির ছাত্র । কিছু শিল্প প্রতিষ্ঠান তাদের বাজারজাতকরন বিভাগে জৈবপ্রযুক্তিবিদদের নিয়োগ দেন যে খাতগুলোতে তাদের পন্যের প্রয়োজনীয়তা বেশি সেগুলোর ব্যবসায়িক উন্নতির জন্য। জৈবপ্রযুক্তিবিদরা খাদ্য, রাসায়নিক পদার্থ, জৈব প্রক্রিয়াজাত পণ্য ইত্যাদি উৎপাদন শিল্পে কাজ করে। তাদের জেনেটিক্স, প্রাণরসায়ন ও জৈবরাসায়নিক প্রকৌশল এবং যেখানে এগুলো প্রয়োগ করা হয় তার গবেষণার কাজে নিয়োগ করা হয় । সরকারি গবেষনাগারগুলো বৈজ্ঞানিক গবেষক নিয়োগ করে। বেসরকারি খাতে প্রযুক্তিগত এবং প্রশাসনিক পদ চালু করা হয়েছে। শিক্ষাবিদ জৈব প্রযুক্তিবিদরা সামুদ্রিক জৈব কারিগরি, জৈব চিকিৎসা, পৃথিবী বিজ্ঞান, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং, কৃষি ও পরিবেশ জৈবপ্রযুক্তি ইত্যাদি বিভাগের মধ্যে কাজ খুঁজে থাকেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy