1 Answers
দক্ষিণ পেনসিলভেনিয়ায় অবস্থিত গেটিসবার্গ যুদ্ধের জন্য খ্যাত। ১৮৬৩ সালে যুক্তরাষ্ট্রে ইউনিয়ন প্রতিষ্ঠার পক্ষে পটোম্যাক আর্মির জেনারেল জর্জ গর্ডন মেইড এবং কনফেডারেশনের পক্ষাবলম্বনকারী উত্তর ভার্জিনিয়ার জেনারেল রবার্ট ই লি-এর সৈন্যবাহিনীর সংঘর্ষ হয়। ১ থেকে ৩ জুলাই পর্যন্ত তিনদিনের যুদ্ধে ইউনিয়নের ৩ হাজার ১৫৫ জন নিহত, ১৪ হাজার ৫৩১ জন আহত ও ৫ হাজার ৩৫৯ জন সৈন্য নিখোঁজ হয়। অন্যদিকে রবার্ট বাহিনীর ৪ হাজার ৭০৪ জন নিহত, ১২ হাজার ৬৯৩ জন আহত ও ৫ হাজার ৮৩০ জন সৈন্য নিখোঁজ হয়। অধিবাসীরা শহর ছেড়ে অন্যত্র আশ্রয় নেন। অবস্থার ভয়াবহতা লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী গেটিসবার্গ পৌঁছানোর আগেই জয়ী লি বাহিনী ধ্বংসপ্রাপ্ত শহরটি ছেড়ে হ্যারিসবার্গ, পেনসিলভানিয়া, ফিলাডেলফিয়া দখলে অগ্রসর হয়। এই ঘটনার চার মাস পরে প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন এখানে ঐতিহাসিক ভাষণ দেন এবং যুদ্ধে নিহতদের স্মরণে একটি জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ করেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy