1 Answers
গর্ভাবস্থায় অ্যান্টিবায়োটিক দিয়ে ক্ল্যামিডিয়া, গনোরিয়া, সিফিলিস, ট্রাইকোমোনাস ও ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস-এর চিকিত্সা ও নিরাময় করা যায়৷ যৌনাঙ্গের হারপিস ও এইচআইভি-র মত যৌন সংক্রমণ নিরাময় করা সম্ভব নয়, কিন্ত্ত সংক্রমণ-প্রতিরোধক ওষুধ প্রয়োগ করে এর লক্ষণ ও উপসর্গগুলি কমানো যেতে পারে৷ যেসব গর্ভবতী মহিলার প্রসবের সময় যৌনাঙ্গে হারপিস-এর ক্ষত থাকে, তাঁদের সিজারিয়ান সেকশন করে প্রসব করানো উচিত, যাতে শিশুটি সংক্রামিত না হয়৷ কিছু এইচআইভি সংক্রামিত মহিলার ক্ষেত্রেও অপারেশন করে প্রসব করানো একটি উপায় হতে পারে৷ যেসব মহিলার রক্ত পরীক্ষা করে হেপাটাইটিস বি-এর জীবাণু পাওয়া যায়নি, তাঁদের গর্ভাবস্থায় এই রোগের প্রতিষেধক টিকা দেওয়া যেতে পারে৷
2822 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy