4 Answers

পানি হচ্ছে তরল অবস্থা,আর বরফ হচ্ছে কঠিন অবস্থা।আর তরল পদার্থের অণুগুলোর দূরত্ব বেশি বলে আন্ত:আণবিক আকর্ষণ কম।অন্যদিকে বরফ তার সম্পূর্ণ বিপরীত।এর দূরত্ব কম,আকর্ষণ বেশি।তাই এসব কারনে পানির তুলনায় বরফের আয়তন বেশি।

3570 views Answered

আসসালামুআলাইকুম।  



পানির চেয়ে বরফের আয়তন বেশী ।


কারণ বরফে হাইড্রোজেন বন্ধন বিদ্যমান।আর পানিতে সমযোজী বন্ধন বিদ্যমান(যদিও পানি আয়নিক প্রকৃতির)।


যেহেতু সমযোজী বন্ধনের চেয়ে  হাইড্রোজেন বন্ধনের দৈর্ঘ্য বেশী,সেহেতু বরফের আয়তন বেশী হয়।

3570 views Answered

বরফের ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম।এজন্য বরফের আয়তন বেশি (ঘনত্ব যত কমবে তত আয়তন বাড়বে) । সাধারণত যেকোনো বস্তুর ঘনত্ব সবচেয়ে বেশি থাকে তার কঠিন অবস্থায়। কিন্তু পানি এক্ষেত্রে ব্যতিক্রম। পানি ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সবচেয়ে বেশি ঘন থাকে। তাপমাত্রা কমতে থাকলে জমাট বাঁধার সঙ্গে সঙ্গে তার ঘনত্বও কমতে থাকে। পানির ভেতর হাইড্রোজেন বন্ধনের কারণে এমনটা হয়। বরফের ঘনত্ব পানির চেয়ে প্রায় ৯ শতাংশ কম। তাই পানির চেয়ে বরফের আয়তন বেশি । 

3570 views Answered
বরফের আয়তন পানির আয়তনের চেয়ে বেশি হওয়ার মূল কারণ এদের আনবিক গঠন । পানির তাপমাত্রা হ্রাস হতে হতে যখন হিমাঙ্কে চলে আসে তখন এরা স্ফটিকাকার গঠন তৈরি করে । আর এই স্ফটিকাকার গঠনে পানির অনুগুলো এমনভাবে অবস্থান করে যেখানে পানির তরল অবস্থার আনবিক ফাঁক থেকে তাদের অনুর আনবিক ফাঁকটা কিছুটা বেড়ে যায় । এর ফলেই পানি থেকে বরফের আয়তন বেড়ে যায় .
তরল অবস্থায় পানির অনুগুলো চলাচল করতে পারে ও জায়গা পরিবর্তন করতে পারে । কিন্ত পানি যখন বরফে পরিণত হয় তখন স্ফটিক আকারে থাকার কারণে তারা চলাচল ও করতে পারে না ।
পানি ও বরফের আনবিক গঠনের চিত্র আপনি এখানে
দেখতে পারেন ।
3570 views Answered

Related Questions

Next steps