লেজার চিকিৎসা কতটা কার্যকর?
1 Answers
লেজার চিকিৎসা বর্তমানে চিকিৎসা বিজ্ঞানের অনেক গুলো শাখায় ব্যবহার হচ্ছে বিভিন্ন রূপে। স্ক্যান থেকে শুরু করে অস্ত্রপচার - সবখানেই আছে এর উপস্থিতি। এখন পর্যন্ত লেজার চিকিৎসার কোনো খারাপ দিক পাওয়া যায়নি বলে মনে হয়। চিকিৎসকের উপর কিন্তু অনেকটুকু নির্ভর করে - কারণ লেজার অনেক শক্তিশালী একটি জিনিস - ভুল ভাবে ব্যবহার করলে অবস্যই খারাপ হবে, বিশেষ করে লেজার অস্ত্রপচারের ক্ষেত্রে। চোখের চিকিৎসায় লেজার হরদম ব্যবহার হচ্ছে এবং যখনই ডাক্তার ভুল করেন বা অদক্ষ ভাবে কাজ করেন - বেশিরভাগ সময় আবার ডাক্তারের কাছে যেতে হয়। ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে আমি বলতে পারি যে লেজার চিকিৎসা অত্যন্ত কার্যকর এবং এর কোনো খারাপ দিক নেই। আপনি বলতে পারেন যে লেজার চিকিৎসা হলো আমাদের নতুন শতাব্দীর চিকিৎসা এবং আজ যা দেখছি তা হলো কেবল শুরু।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy