পরিকুণ্ড জলপ্রপাত কোথায় অবস্থিত?

#সাধারণ জ্ঞান
2022 views

1 Answers

পরিকুণ্ড ঝর্ণা মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় মাধবকুণ্ড জলপ্রপাতের নিকটে অবস্থিত। 

মাধবকুণ্ড জলপ্রপাত কমবেশি সবারই চেনা। তবে এর কাছেই যে আরেকটি জলপ্রপাত আছে, সেটা হয়ত অনেকেরই জানা নেই। স্থানীয় মানুষের কাছে এর নাম পরিকুন্ড ঝর্ণা। সবুজ পাহাড়ে ঘেরা এই জায়গাটি দর্শকদের খুব আকৃষ্ট করে। মাধবকুন্ড ঝর্ণার চেয়ে পরিকুণ্ড কিছুটা নির্জন। বিভিন্ন প্রজাতির গাছপালায় ছেয়ে আছে এর চারপাশ। প্রায় ১৫০ ফুট উঁচু থেকে পাথরের খাড়া পাহাড় বেয়ে শোঁ শোঁ শব্দ করে জলধারা নিচে আছড়ে পড়ে। 

2022 views Answered

Next steps