1 Answers
ওয়ানডের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন নিউজিল্যান্ডের কুরে অ্যান্ডারসন। কুইন্সটাউনে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে এই কিউই ভেঙে দিয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদির রেকর্ড। ৩৬ বলে সেঞ্চুরি ছোঁয়া অ্যান্ডারসন ৬ চার ও ১৪ ছয়ে সাজিয়েছেন তাঁর ১৩১ রানের ইনিংসটি।
৪৭ বলের এই ইনিংস অতীত করে দিয়েছে আফ্রিদির ১৭ বছর ধরে অক্ষত রেকর্ডকে। ১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে নাইরোবিতে আফ্রিদি মাত্র ৩৭ বলে হাঁকিয়েছিলেন তাঁর সেঞ্চুরিটি।
বৃষ্টির কারণে ২১ ওভারে সীমিত এই ম্যাচে অ্যান্ডারসনের পাশাপাশি দীর্ঘ দিন পর মাঠে ফেরা জেসি রাইডারের ঝড়ও লন্ডভন্ড করে দিয়েছে ক্যারিবীয় বোলিংকে। ৪ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ২৮৩। রাইডারের ব্যাট থেকে এসেছে আরও একটি দ্রুতগতির সেঞ্চুরি। তাঁর ৫১ বলের সেঞ্চুরিটি ধ্বংসের শুরুটা করে দিয়ে গেলেও অ্যান্ডারসন রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজকে একেবারেই মাটিতে শুইয়ে দেন।
এদিকে, নিউজিল্যান্ডের বিশাল সংগ্রহের জবাবে ওয়েস্ট ইন্ডিজ করতে পেরেছে মাত্র ১২৪ রান। ৫ উইকেট হারালেও কিউইদের বেঁধে দেওয়া কঠিন লক্ষ্যমাত্রা পেছনে ছুটে ক্যারিবীয়রা থেমেছে ১৫৯ রান দূরে। ডোয়াইন ব্রাভোর ব্যাট থেকে ৫৬ রান না আসলে ওয়েস্ট ইন্ডিজের স্কোরকার্ডের চিত্রটা হতে পারত আরও তথৈবচ। নিউজিল্যান্ডের মিচেল ম্যাকক্লেনাঘান মাত্র ৭ রানের বিনিময়ে নিয়েছেন ২ উইকেট। এছাড়া কাইল মিলস, জেসি রাইডার ও জেমস নিশাম একটি করে উইকেট নিয়ে ক্যারিবীয়দের জবাবকে শেষ পর্যন্ত বানিয়ে দেন দায় সারার আনুষ্ঠানিকতা।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy