1 Answers
বেশির ভাগ পুরুষের লিঙ্গ ,কিছুটা বাঁকা থাকে কিংবা একপাশে হেলে থাকে। প্রতি ১ লাখ পুরুষের মধ্যে প্রায় ৪০০ জনের লিঙ্গ উত্থিত অবস্থায় বেঁকে যায়। চিকিৎসক সমাজ ও অবস্থাটির নাম দিয়েছেন পেরোনি’জ ডিজিজ। কখনো কখনো একে ফাইব্রাস কেভারোসাইটিস বলা হয়। এ পরিস্থিতিকে ইরেকটাইল টিস্যুর (কেভারনোসা) স্তরগুলোকে ফাইব্রাস স্কার টিস্যু তৈরি হয়। এ অবস্থাটি এত বেড়ে যায় যে এটা যৌনসঙ্গমকে যন্ত্রণাদায়ক করে তোলে অথবা স্বামী-স্ত্রীর যৌন মিলনকে পুরোপুরি অসম্ভব করে তোলে।কখনো কখনো এ রোগ উত্থিত লিঙ্গকে J কিংবা U আকারে বাঁকিয়ে তোলে। আবার কখনো কখনো এটা কর্কস্ক্রু বা ছিপি খোলার যন্ত্রের মতো দেখায়। কী কারণে পেরোনি’জ ডিজিজ ঘটে? যদিও পেরোনি’জ ডিজিজের সঠিক কারণ নিয়ে চিকিৎসকদের মধ্যে মতবিরোধ রয়েছে। তবে এটা জানা যায়, লিঙ্গের কিছু অংশের স্বাভাবিক ইলাস্টিক টিস্যুর জায়গায় স্কার টিস্যুবা অস্থিস্থাপক টিস্যু তৈরি হলে এ অবস্থাটি ঘটে। স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে উত্থানের সময় লিঙ্গের ইলাস্টিক টিস্যু বিস্তৃত হয়ে লিঙ্গকে সাজাসুজি উত্থিত করে তোলে। যেহেতু স্কার টিস্যু ইলাস্টিক বা স্থিতিস্থাপক নয় বরং শক্ত সেহেতু লিঙ্গের অন্যান্য অংশ বড় হওয়ার সময় এটা (স্কার টিস্যু) কঠিন থেকে যায়, ফল হিসেবেও, লিঙ্গ বেঁকে যায়। যদি স্কার টিস্যু লিঙ্গের চারপাশে বিস্তৃত হয় তা হলে লিঙ্গটা একটা বোতলের গলার মতো দেখায় অথবা লিঙ্গ অনেক ছোট হয়ে যেতে পারে। এ কথা বিশ্বাস করা হয়, কিছু অনাকাঙিক্ষত কারণে লিঙ্গ বাঁকা হতে পারে। এসব কারণে মধ্যে রয়েছে আঘাত, প্রদাহ কিংবা উত্থিত লিঙ্গে চাপ প্রয়োগ। পেরোনি’জ ডিজিজের অন্য কারণের মধ্যে রয়েছে ইনজেকশনের মাধ্যমে পুরুষত্বহীনতার চিকিৎসা। কিছু রোগের কারণেও পেরোনি’জ ডিজিজ হয়। এসব রোগের মধ্যে রয়েছে উচ্চ রক্তচাপ, ধমনী শক্ত হওয়া কিংবা ডায়াবেটিস। লিঙ্গে আগাত পেলে তা ঠিকমতো সেরে না উঠলেও পেরোনি’জ ডিজিজ হয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy