1 Answers

ব্যাকরণের পরিধি বা আলোচ্য বিষয়: বাংলা ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে বাংলা ব্যাকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। ব্যাকরণবিদদের মতে, ব্যাকরণের আলোচ্য বিষয় তিনটি। যেমন— ১. ধ্বনিতত্ত্ব
(Phonology)
২. রূপতত্ত্ব (Morphology) ৩. বাক্যতত্ত্ব (Syntax)
ধ্বনিতত্ত্ব: ব্যাকরণের এ অংশে ধ্বনি, ধ্বনির উচ্চারণ, ধ্বনির বিন্যাস, ধ্বনির পরিবর্তন, বর্ণ, সন্ধি ণ-ত্ব বিধান, ষ-ত্ব বিধান প্রভৃতি ধ্বনি সম্বন্ধীয় বিষয় আলোচিত হয়।
রূপতত্ত্ব: এ অংশে শব্দের প্রকার, পদের পরিচয়, শব্দ গঠন, উপসর্গ, প্রত্যয়, বিভক্তি, লিঙ্গ, বচন, ধাতু, শব্দরূপ, কারক, সমাস, ক্রিয়া-প্রকরণ, ক্রিয়ার কাল,
ক্রিয়ার ভাব, শব্দের ব্যু ৎপত্তি ইত্যাদি বিষয়ের আলোচনা থাকে।
বাক্যতত্ত্ব: বাক্য, বাক্যের অংশ, বাক্যের প্রকার, বাক্য বিশ্লেষণ, বাক্য পরিবর্তন, পদক্রম, বাগ্ধারা বা বাগিবধি বা বাক্যরীতি, বাক্য সংকোচন, বাক্য সংযোজন, বাক্য বিয়োজন,
যতিচ্ছেদ বা বিরাম চিহ্ন প্রভৃতি বিষয় এ অংশে আলোচিত হয়।
উপরের তিনটি বিষয় ছাড়াও ব্যাকরণের আরও দুটি আলোচ্য বিষয় রয়েছে। যেমন:
ক. ছন্দ প্রকরণ: এ অংশে ছন্দের প্রকার ও নিয়মসমূহ আলোচিত হয়।
খ. অলংকার প্রকরণ: অলংকারের সংজ্ঞা, প্রকার ইত্যাদি বিষয় এ অংশে আলোচিত হয়।

3969 views

Related Questions