গর্ভাবস্থায় মাইগ্রেনের সমস্যা হয় কেন?
বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে গর্ভাবস্থায় মাইগ্রেনের সমস্যা হয়, এটি কেন হয়ে থাকে?
2514 views
1 Answers
গর্ভবস্থায় মাইগ্রেনের জন্য অনেকেই গর্ভধারন হরমোনকে দোষ দিয়ে থাকেন৷ তবে হরমোন একমাত্র দোষী নয়৷ গবেষকেরা বলছেন, স্নায়ু পথ পরিবর্তন, মস্কিষ্কে কেমিক্যালের ভারসাম্য নষ্ট হওয়া এবং মস্কিষ্কে রক্ত সরবরাহ বেড়ে গেলেও মাইগ্রেন দেখা দিতে পারে৷ এছাড়াও স্ট্রেস, ক্লান্তি, চড়া আলো, হট্টোগোল, অতিরিক্ত ঠান্ডা বা গরম পরিবেশ এবং যে খাবার গুলি গর্ভবস্থায় খাওয়া উচিত নয় সেগুলির কারণেও মাইগ্রেনের সমস্যা দেখা দিতে পারে৷ এছাড়াও রক্তে শর্করার পরিমাণ কম হলে এবং জলের পরিমাণ কমে হলেই মাথা ব্যথার প্রকোপ বাড়ে৷
2514 views
Answered