1 Answers
#9 একবার ভাবুন তো। ফুটবল ম্যাচ চলছে। বল নিয়ে প্রতিপক্ষের বক্সে ঢুকে পড়েছেন একাধিক খেলোয়াড়। ২০-২৫ গজ দূর থেকে জেরালো শট নেবার জন্য প্রস্তুত একজন ফুটবলার। গোল হতে পারে এমন একটি মুহূর্ত।
এমন শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেমে গেল বেরসিক এক ষাড়ের কারণে। হ্যাঁ, ঠিকই পড়েছেন কোত্থকে এক ষাড় এসে থামিয়ে দিল খেলা। উপরন্তু ফুটবলারদের তাড়িয়ে নিয়ে বেরিয়েছে গোটা মাঠ।
অদ্ভুত এমন এক ঘটনাই ঘটেছে অস্ট্রেলিয়ার কুইনসল্যাণ্ডের এক ফুটবল ম্যাচে। ভালোই খেলা চলছিল। হঠাৎ পাশ থেকে মাঠে ঢুকে পড়লো এক ষাড়। তারপর সেই ষাঁড় তাড়া করতে থাকে ফুটবলারকে।
বল ছেড়ে দিয়ে দৌড়ে পালিয়ে প্রাণে বেঁচেছেন ওই ফুটবলার। ষাড় বের হয়ে যাবার পর অবশ্য পুনরায় খেলা শুরু হয়।
তবে ষাড়ের ভয় নাকি এখনো কাটেনি সেই ফুটবলারের!
4112 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy