2 Answers
ইংরেজি Shorthand এর আভিধানিক অর্থ হলো সংকেত লিপি বা সাঁটলিপি। আধুনিক প্রতিযোগিতামূলক বিশ্বে চিঠিপত্র, বক্তৃতা, বিবৃতি ইত্যাদি কম সময়ে নির্ভুলভাবে লেখার জন্য এটা কার্যকরী হাতিয়ার হিসেবে কাজ করছে।
সাধারণ অর্থে, দ্রুত লেখার বিশেষ সংকেত ব্যবহার করে দ্রুত লিপিবদ্ধ করার কৌশলই হলো শর্টহ্যান্ড বা সাঁটলিপি।
কোন একটি বিষয়কে কোন রকম অর্থের পরিবর্তন ছাড়া বিশেষ সাংকেতিক চিহ্নের মাধ্যমে প্রকাশ করাকে সাটলিপি বা শর্টহ্যান্ড বলে । বর্তমান বিশ্বে শর্টহ্যান্ড লিখার তিনটি জনপ্রিয় পদ্ধতি প্রচলিত আছে, যেমনঃ- ১। পিটম্যান শর্টহ্যান্ড পদ্ধতি , উদ্ভাবক স্যার আইজ্যাক পিটম্যান । ২। গ্রেগ শর্টহ্যান্ড পদ্ধতি , উদ্ভাবক জন রবার্ট গ্রেগ । ৩। মাল্টিলিংগুয়াল শর্টহ্যান্ড বা বহুভাষী পদ্ধতি , উদ্ভাবক প্রখ্যাত কম্পিউটার বিজ্ঞানী বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান সরকার । সাধারণত সাংবাদিকতা , সরকারী গোপন নথীপ্ত্র লিপিবদ্ধকরণ, বিচারকার্য ইত্যাদি প্রয়োজনে শর্টহ্যান্ড ব্যবহার করা হয় ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy