1 Answers
০১. দেখে শেখা এই ধরনের মানুষেরা চোখের সামনে দেখা জিনিস বেশি মনে রাখতে পারে। চোখে দেখা কোনও ঘটনা, মানুষ বা দৃশ্য তারা খুব সুন্দর করে মনে রাখতে পারে। কোনও গল্প বা ঘটনা যদি ছবির সাহায্যে বোঝানো হয় – তাহলে এরা তা খুব ভালোকরে বুঝতে পারে। স্লাইড শো, চার্ট – ইত্যাদির মাধ্যমেও এরা যেমন ভালো করে বুঝতে পারে, তেমনি মনেও রাখতে পারে। ০২. শুনে শেখা এই ধরনের মানুষ কানে শুনে খুব ভালো মনে রাখতে পারে, এবং শিখতে পারে। এরা বই পড়ার বদলে অডিও বুক, রেডিও প্রোগ্রাম, টেপ এর মাধ্যমে – অথবা অন্যের মুখে শুনে খুব ভালো মনে রাখতে পারে এবং বুঝতে পারে। এমন অনেক ছাত্র আছে, যারা বই পড়ে তেমন কিছু বুঝতে না পারলেও লেকচার শুনে খুব ভালো বুঝতে পারে – এরা আসলে এই দলে পড়ে। ০৩. লেখা ও পড়ার মাধ্যমে শেখা এই ধরনের মানুষ লিখিত জ্ঞানের অর্থ বুঝতে এবং সেগুলো মনে রাখতে খুব পারদর্শী। এরা পড়া এবং লেখার কাজ খুব আনন্দ নিয়ে করে। কারণ এই মাধ্যমে তারা যে কোনও বিষয় সবচেয়ে ভালো বুঝতে ও মনে রাখতে পারে। ০৪. হাতে কলমে শেখা কিছু মানুষ শুনে, দেখে বা পড়ার চেয়ে হাতে কলমে কাজ করে সহজে শিখতে ও বুঝতে পারে। ইংরেজীতে এদের Kinaesthetic Learners বা Practical Learners বলা হয়। এদের মস্তিষ্কের গঠনই এমন যে, এরা হাতের স্পর্শ ও কাজ করার মাধ্যমে যে কোনও বিষয় খুব ভালো করে শিখতে ও মনে রাখতে পারে। রাতদিন এদের কানের কাছে বৈজ্ঞানিক থিওরির লেকচার দিন, অথবা বইয়ের মাঝে ডুবিয়ে রাখুন – এরা তেমন কিছু শিখতে পারবে না। কিন্তু ল্যাবে নিয়ে একবার প্র্যাকটিক্যালি বা হাতে কলমে দেখিয়ে দিন – এদের চেয়ে ভালো আর কেউ বুঝবে না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy