1 Answers
বিকাশ একাউন্টে টাকা আনা এখন আরো সিম্পল! যেকোনো ব্যাংকের ভিসা কার্ড থেকে বিকাশ একাউন্টে অ্যাড মানি করতে পারবেন কোনো চার্জ ছাড়াই, মুহূর্তেই। শুধু তাই নয়, একবার ভিসা কার্ড থেকে টাকা আনার পর পরবর্তীতে আরো দ্রুত লেনদেনের সুবিধার জন্য কার্ডের তথ্য সংরক্ষণ করে রাখতে পারবেন। যেভাবে সরাসরি ভিসা কার্ড থেকে বিকাশ একাউন্টে টাকা আনবেন বিকাশ অ্যাপ হোম থেকে “অ্যাড মানি” আইকনে ট্যাপ করে কার্ড টু বিকাশ এ ট্যাপ করুন “ভিসা” আইকনে ট্যাপ করুন আপনার বিকাশ একাউন্ট নাম্বার ও টাকার পরিমাণ দিন (অন্য কাউকে টাকা পাঠাতে চাইলে তার বিকাশ একাউন্ট নাম্বারটি দিন) এরপর আপনার ভিসা কার্ডের নাম্বার, মেয়াদ এবং CVN নাম্বার দিন(কার্ডের পেছনে থাকা ৩ বা ৪ সংখ্যার ভেরিফিকেশন কোড)। চাইলে পরবর্তী লেনদেনের সুবিধার জন্য কার্ডের তথ্য সংরক্ষণ করে রাখতে পারবেন। আপনার নাম্বারে পাঠানো ওটিপি কোড দিয়ে লেনদেন সম্পন্ন করুন। *একটি বিকাশ একাউন্টে দৈনিক সর্বোচ্চ ৩০,০০০ টাকা পর্যন্ত অ্যাড মানি করা যাবে। প্রতিদিন সর্বোচ্চ ৫ বার অ্যাড মানি করতে পারবেন। এভাবে প্রতি মাসে সর্বোচ্চ ২৫ বার, সর্বমোট ২,০০,০০০ টাকা পর্যন্ত অ্যাড মানি করতে পারবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy