1 Answers
১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপে প্রথম লাল কার্ড-হলুদ কার্ড চালু হয়। মাঠে লাল কার্ড-হলুদ কার্ড চালুর আগে ফুটবল ম্যাচ নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। ট্রাফিক লাইটের লালবাতি দেখে লাল কার্ড-হলুদ কার্ড চালুর ধারণাটা পান কেনেথ অ্যাস্টনআমি যখন কেনসিংটন হাই স্ট্রীট দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি, তখন লাল ট্রাফিক লাইট জ্বলে উঠলো। তখন আমি ভাবলাম, হলুদ মানে হচ্ছে, সাবধান। আর লাল মানে, থামো, তোমাকে মাঠ ছাড়তে হবে। ইংলিশ রেফারি কেনেথ জর্জ অ্যাস্টন প্রথম কিভাবে ফুটবল খেলায় লাল কার্ড, হলুদ কার্ডের ব্যবহারের আইডিয়া পেয়েছিলেন, তা বর্ণনা করেছেন এভাবেই। ১৯৬০ এর দশকের শুরুতে ফুটবল মাঠে খেলোয়াড়রা এতটাই আক্রমণাত্মক হয়ে উঠেছিল যে, ম্যাচ নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। মাঠের খেলা অনেক সময়েই দু্ই পক্ষের হাতাহাতি-মারামারিতে গড়াচ্ছিল। আহত খেলোয়াড়দের হাসপাতালে পর্যন্ত নিতে হচ্ছিল। ফুটবল মাঠের এই সহিংসতার একটা চরম দৃশ্য দেখা গেল ১৯৬২ সালের চিলি বিশ্বকাপে। দ্য ব্যাটল অব সান্টিয়াগো সেবার চিলির সান্টিয়াগোতে উদ্বোধনী ম্যাচ ছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এবং ইয়োগোশ্লাভিয়ার মধ্যে। মাঠে দুই দলের খেলোয়াড়দের মারামারি, ঘুষোঘুষিতে কয়েকজনের হাড় ভাঙ্গলো। একই ধরণের ঘটনা ঘটলো জার্মানি বনাম ইটালির খেলায়। ১৯৬৬ সালে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের রেফারি রুডলফ ক্রেইটলেইনকে মাঠ ছাড়তে হয়েছিল পুলিশ পাহারায়চেকোশ্লোভাকিয়া বনাম স্পেনের খেলায় গোলরক্ষক তো কয়েক মিনিটের জন্য অজ্ঞান হয়ে গেল। তার মাথায় বুট দিয়ে লাথি মারা হয়েছিল। আর্জেন্টিনা বনাম বুলগেরিয়ার খেলাতেও কয়েকজন গুরুতর আহত হলো। ঘটনার এখানেই শেষ নয়। আরও মারাত্মক ঘটনা ঘটলো এরপর চিলি আর ইটালির খেলায়। ইতিহাসে এই ম্যাচটি দ্য ব্যাটল অব সান্টিয়াগো নামে পরিচিত। এটি ছিল খেলার মাঠে অসংযত মারামারির একটা চুড়ান্ত উদাহারণ। লাথি, ঘুষি তো বটেই, কি ছিল না সেই মারামারিতে। শেষ পর্যন্ত মাঠে পুলিশ ডাকতে হয়। খেলায় চিলি জিতেছিল ২-০ গোলে। কিন্তু ঐ ম্যাচে রেফারির ভূমিকার ব্যাপক সমালোচনা হয়। কে ছিলেন সেই ম্যাচের রেফারি? সেই একই কেনেথ অ্যাস্টন। ঐ ম্যাচের বর্বরতা, সহিংসতা তাকে ভাবিয়ে তুলেছিল কি করা যায়। সেই ভাবনা থেকেই তিনি ১৯৭০ সালে মেক্সিকো বিশ্বকাপের আগে এই সমস্যার সমাধান হাজির করলেন। আমি কোন ফুটবল ম্যাচের রেফারিগিরি করছিলাম না, আমি যেন একটি
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy