1 Answers
ফটোশপে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে, ★প্রথমে Adobe Photoshop ওপেন করুন। আপনার কাঙ্খিত ছবি ওপেন করুন । file>>open>> ★কি বোর্ড থেকে P চাপুন অথবা টুলবার থেকে pen tool সিলেক্ট করুন। ★এবার ছবি select করা শুরু করতে হবে। পেন দিয়ে ছবির একপাশ থেকে সিলেক্ট করা শুরু করতে হবে । নিখুঁতভাবে সিলেক্ট করার জন্য zoom করতে হবে। ctrl চেপে ধরে + (প্লাস) চেপে zoom করবেন। আবার ctrl চেপে ধরে (-) মাইনাস চাপলে zoom out হবে। ★কোথাও যদি গোল বা বাঁকা থাকে (যেমন মাথা গোল, কাধ বাঁকা) তাহলে মাউস বাটন চেপে ধরে নড়ান তাহলে বাঁকা হবে । তারপর লাস্ট পয়েন্ট এ altr চেপে ধরে মাউস এর left বাটন চাপুন (লাল গোল দাগ দেওয়া) । এ ভাবে পুরো ছবি সিলেক্ট করুন। সিলেক্ট করা হয়ে গেলে কি বোর্ড থেকে Enter কি চাপেন। ★এরপর উপরের মেনু বার এ select এ ক্লিক করুন তারপর Feather এ ক্লিক করুন একটা বক্স আসবে Feather Radius 1.4 দিন। ★এরপর উপরের মেনু বার এ Edit>>Cut এ ক্লিক করুন। ★এরপর উপরের মেনু বার থেকে File> New> এ ক্লিক করুন তারপরে একটা উইন্ডো আসবে এখানে আপনার পছন্দ মত ছবির সাইজ ঠিক করে নিয়ে ok দিন। ★আবার উপরের মেনু বার এ Edit>>paste এ ক্লিক করুন আপনার কাংক্ষিত ছবিটা আসবে। ( কি বোর্ড থেকে Ctrl +V চাপেন ) ★এবার নুতন একটা লেয়ার নিন। ★এবার যে ছবিটার ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন সেটা ওপেন করুন। প্রথম ছবিটার উপরে টেনে নতুন ছবিতে ছেড়ে দিন । ★যদি ছবিটা ব্যাকগ্রাউন্ড এর তুলনায় বেশি বড় হয় তাহলে মেনু বার থেকে Edit> Free Transfarm এ ক্লিক করুন (কি বোর্ড থেকে Ctrl+T চাপুন) যেকন এক মাতা ধরে ছোট করুন (shift ধরে ছোট করবেন এতে আসল size ঠিক থাকবে) ★ছবি তো কাটা হল। কিন্তু ব্যাকগ্রাউন্ড এর উজ্জলতার সাথে কাটা অংশ মিলতিসেনা। তাই প্রথমে ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট করুন । ( আপনার যদি এই লেয়ার বক্স না থাকে তাহলে মেনুবার এ window>>layer এ ক্লিক করুন। ) ★এবার মেনুবার এ image>>adjustment>Brightness/Contrast এ ক্লিক করুন তাহলে একটা বক্স আসবে । Brightness আর Contrast কমে বা বাড়িয়ে ব্যাকগ্রাউন্ড এর উজ্জলতা ঠিক করুন। ★★★কাজ শেষ। তবে এর চেয়ে ভালো হয় ভিডিও দেখে শেখা। এজন্য আপনি এই ভিডিওটি দেখতে পারেন।