1 Answers
ফেসবুক আইডি হ্যাক হলে আপনার ইমেল এবং ফোন নাম্বার চেঞ্জ করবে। আপনার ফেসবুক হ্যাক হয়েছে কিনা তা বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ফেসবুকে আপনার বন্ধু তালিকায় অপরিচিতদের সংখ্যা বেড়ে যাওয়ার বিষয়টি টের পাওয়া। হ্যাক হলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনার বন্ধুদের কাছে স্প্যাম ছড়ানোর পাশাপাশি ওই অ্যাকাউন্টে ভায়াগ্রা, অস্ত্র, মাদকসহ বিভিন্ন অবৈধ পণ্যের বিজ্ঞাপন দেখানো হয়। আপনি যখন আপনার দেওয়া পাসওয়ার্ড দিয়ে নিজের অ্যাকাউন্টে ঢুকতে পারবেন না তখনই বুঝবেন সর্বনাশ হয়ে গেছে। অনেক সময় ফেসবুক হ্যাক হয়ে গেলেও হ্যাকার চুপচাপ থাকে, নজরে পড়ার মতো কোনো কার্যক্রম দেখা যায় না। তখন ফেসবুক হ্যাক হয়েছে কিনা বোঝা কঠিন হয়ে দাঁড়ায়। এ ক্ষেত্রে হ্যাকার চুপচাপ অপেক্ষা করতে থাকে এবং গুরুত্বপূর্ণ তথ্য পোস্টের অপেক্ষায় থাকে। এক্ষেত্রে ব্যবহারকারীর অজান্তেই গুরুত্বপূর্ণ তথ্য চুরি হয়ে যায় এবং দুর্বৃত্তদের প্রতিরোধের ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না। ফেসবুক হ্যাক হয়েছে কিনা তা পরীক্ষা করতে আপনি প্রথমে স্ক্রিনের ডান দিকের ওপরে ‘ফেসবুক অ্যাকাউন্ট সেটিংস’ অপশনে যান। সেখান থেকে ‘সিকিউরিটি’ অপশনে যান এবং তারপর যান ‘অ্যাকটিভ সেশন’। এই পেজে আপনি আপনার অ্যাকাউন্ট ব্যবহারের সর্বশেষ তথ্য জানতে পারবেন। এখানে যদি আপনার অগোচরে ফেসবুক ব্যবহারের কোনো তথ্য পান তবে মনে রাখবেন আপনার অ্যাকাউন্ট আর নিরাপদ নেই।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy