1 Answers
নতুন ব্লগার এবং ইউটিউবারদের একটা কমন প্রশ্ন হলো, কিভাবে বুঝবো আমার সাইট/চ্যানেল এডসেন্স উপযোগী কি না ? কিভাবে বুঝবেন আপনার সাইট/ চ্যানেল এডসেন্স উপযোগী কি না ? এই প্রশ্নের উত্তর আমাকে দুই ধাপে দিতে হবে। প্রথমে বলছি – ব্লগ/ওয়েবসাইট অনেকেই হয়তো ভাবেন যে, ওয়েবসাইটের ডিজাইন সুন্দর এবং আকর্ষণীয় হলেও মনে হয় গুগল এডসেন্স এপ্রুভ করে দেয়। ব্যাপারটা আসলে মোটেও এরকম না। গুগল এডসেন্স আপনার সাইটের বা ব্লগের ডিজাইন দেখে না। দেখে কন্টেন্ট। কারণ ভিজিটররা তো আপনার ব্লগে বা সাইটে এসে ডিজাইন দেখবে না, দেখবে কন্টেন্ট। সুতরাং কন্টেন্টের মান যত ভালো হবে এডসেন্স এপ্রুভ হওয়ার সম্ভাবনা ততো বেশি। এডসেন্স এপ্রুভ হওয়ার কিছু টিপস নতুনদের জন্য দিচ্ছি- আপনার সাইটে ভালো মানের অন্তত ১০-১৫ টি কন্টেন্ট অবশ্যই রাখতে হবে কপি-পেস্ট করা কোন কন্টেন্ট একদমই রাখা যাবে না গুগল এডসেন্সের পলিসি ভঙ্গ করে বা কপিরাইট আইন অমান্য করে এমন কোন কন্টেন্ট রাখা যাবে না এডাল্ট এবং হ্যাকিং এই দুই ধরণের কন্টেন্ট দেওয়া যাবে না সাবডোমেইনে এডসেন্স এপ্লাই করবেন না। মূল ডোমেইনে এপ্লাই করুন। এডসেন্স এপ্রুভ হলে পরবর্তীতে আপনি যত ইচ্ছা সাবডোমেইন খুলে অ্যাড বসাতে পারবেন প্রতিদিন মোটামুটি ভিজিটর আনার চেষ্টা করুন। সাধারণত এডসেন্স এপ্রুভ করার ক্ষেত্রে ভিজিটরের পরিমাণকে অতটা গুরুত্ব দেয় না About Us, Contact Us, Terms and Conditions এবং Privacy Policy এই পেজগুলো অবশ্যই রাখতে হবে, তাহলে খুব সহজেই এডসেন্স এপ্রুভাল পেয়ে যাবেন সাইটে/ব্লগে অন্যকোন কোম্পানির অ্যাড একদমই রাখা যাবে না আশা করছি, এই বিষয়গুলো খেয়াল রেখে এডসেন্সে এপ্লাই করলে অবশ্যই আপনি এডসেন্স এপ্রুভাল পেয়ে যাবেন। তারপর এই লিঙ্কে (https://support.google.com/adsense/answer/9724?hl=bn) গিয়ে সমস্ত নীতিমালা আবার ভালোভাবে দেখে নিয়ে আবেদন করবেন ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy