1 Answers

1 মোল গাঢ় নাইট্রিক অ্যাসিড ও 3 মোল গাঢ় হাইড্রোক্লোরিক এসিডের মিশ্রণকে রাজঅম্ল বা অ্যাকোয়া রেজিয়া বলে।  প্লাটিনাম ধাতু রাজঅম্লে দ্রবীভূত হয়। রাজঅম্লকে উত্তপ্ত করলে তা বিয়োজিত হয়ে জায়মান ক্লোরিন ও নাইট্রোসিল ক্লোরাইড (NOCl) ও পানি উৎপন্ন হয়। উৎপন্ন জায়মান ক্লোরিন প্লাটিনামকে দ্রবীভূত করে দ্রবণীয় প্লাটিনিক ক্লোরাইড (PtCl₄) উৎপন্ন করে। এর মধ্যে আরও হাইড্রোক্লোরিক অ্যাসিড চালনা করলে ক্লোরো প্লাটিনিক অ্যাসিড (H₂PtCl₆)  উৎপন্ন হয়। HNO₃ + 3HCl -----> NOCl +[Cl] + 2H₂O Pt + 4[Cl] -----> PtCl₄  PtCl₄ +2HCl -----> H₂PtCl₆

5604 views

Related Questions