1 Answers
আগেই বলে রাখি যে, ফিশিং কোন হ্যাকিং সিস্টেম না। বরং হ্যাকাররা এটাকে একটি স্প্যাম বলে থাকে। স্প্যাম হচ্ছে কাওকে লোভ দেখিয়ে এবং পরবর্তীতে তাকে ধোঁকা দিয়ে নিজের উদ্দেশ্য সাধন করা।ধরুন আপনার কোন এক ফ্রেন্ড আপনার ফেসবুক আইডি হ্যাক করতে চায় ফিশিং পদ্ধতির মাধ্যমে। তাহলে সে প্রথমে ফেসবুক পেইজ এর মত হুবুহু/ডুপ্লিকেট একটি নকল ফেসবুক পেইজ তৈরি করবে। যেটা দেখতে একদম অবিকল ফেসবুক পেইজ এর মত কিন্তু এর ইউআরএল হবে ভিন্ন। এখন আপনার কাছে সে একটা লোভনীয় ইমেইল/মেসেজ করবে একটি লিংক দিয়ে (যেমনঃ আমি অনলাইনে খুব সহজ উপায়ে টাকা কামানোর একটি সাইট পেয়েছি এবং প্রতিদিন ৫০০$ ইনকাম করছি নিচের সাইটটি হতে – ww.faecbook.com/Easy-Way-to-Earn-Money) এবং আপনাকে সেই লিংকে ক্লিক করার জন্য আমন্ত্রণ করবে। আপনি যদি সেই লিংকএ ক্লিক করেন তাহলে আপনার সামনে আপনার ফ্রেন্ড এর তৈরি করা ডুপ্লকেট ফেসবুক পেইজটি ওপেন হবে। আপনি ভাববেন, সেটি ফেসবুক এর আসল পেইজ। আপনি আপনার ইউসারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে চাইবেন। আপনি যখনই আপনার ইউসারনেম এবং পাসওয়ার্ড দিবেন লগইন করার জন্য, তখন সাথে সাথে আপনার ইউসারনেম এবং পাসওয়ার্ড আপনার ফ্রেন্ড এর ডাটাবেজে চলে যাবে। কিন্তু আপনি টেরও পাবেন না। কারন পরেরবার ফেসবুক এর আসল পেইজটি ওপেন হবে। আপনি হয়ত ভাববেন, আপনার নেট সমস্যার কারনে আবার লগইন করার কথা বলতেছে। আপনি আবার ইউসারনেম এবং পাসওয়ার্ড দিবেন লগইন করার জন্য এবং স্বাভাবিকভাবে লগইন হবে। যদি আপনি আপনার উদ্দেশ্যমত কোন পেইজ না পান, আপনি স্বাভাবিকভাবে ব্যাক করে চলে আসবেন। আর এর মাঝে আপনি হারিয়ে ফেলেছেন আপনার অতি গুরুত্তপূরন ফেসবুক আইডিটি।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy