1 Answers
এই অবস্থাতে যে সকল পদ্ধতিতে রোগ নির্ণীত হয় সেগুলি হল : যদি ডাক্তার সারভিসাইটিস আশঙ্কা করেন তবে শ্রোণী পরিক্ষা করা হয়ে থাকে। রোগ নির্ণয়ের জন্য রোগীর যৌনজীবনের ইতিহাস জানাও গুরুত্বপূর্ণ। সংক্রমণের উপস্থিতি প্রমাণের জন্য সার্ভিক্সের তরলের আণুবীক্ষণিক পরীক্ষা প্রয়োজন। রক্ত পরীক্ষাও সংক্রমণ শনাক্ত করতে সাহায্য করে। সংক্রমণ হলে, রক্তে শ্বেত রক্তকণিকার বৃদ্ধি (ডাবলিউ বি সি) লক্ষ্য করা যায়। সারভিসাইটিসের চিকিৎসাগুলি হল: যদি সংক্রমণের কারণে প্রদাহ বা জ্বালাভাব দেখা যায়, তবে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। যৌন সংসর্গ থেকে দূরে থাকা এবং আপনার সঙ্গীর এসটিডির পরীক্ষাও প্রয়োজনীয়। যদি সারভিসাইটিস অ্যালার্জির কারণে হয়, তবে কোন বিশেষ চিকিৎসার প্রয়োজন পড়ে না, অ্যালার্জির কারণটিকে দূরীভূত করলেই হবে। সার্ভিক্সের জ্বালাভাব উপশম করতে, যোনি এলাকায় শক্তিশালী রাসায়নিক পদার্থের ব্যবহার এড়ানো, যোনি জল দিয়ে পরিষ্কার, এবং অরক্ষিত যৌন সংসর্গ অথবা বহুজনের সাথে যৌন সংসর্গ এড়িয়ে চলা উচিত।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy