1 Answers
রক্তপরীক্ষা ও যকৃতের বায়োপসি (যকৃৎ থেকে টিসুর নমুনা নিয়ে বিশ্লেষণ) করে হেপাটাইটিস নির্ণয় করা হয়। রক্তে অ্যান্টিবডির উপস্থিতি সনাক্ত করতে অন্যান্য পরীক্ষাও করা হতে পারে। হেপাটাইটিসের প্রত্যেকটি ধরনের জন্য জন্য নির্দিষ্ট রক্ত পরীক্ষা রয়েছে। তীব্র হেপাটাইটিস বেশিরভাগ ক্ষেত্রে বিশ্রাম ও ওষুধে ঠিক হয়ে যায়। মদ্যপান ও ফ্যাট জাতীয় খাবার থেকে দূরে থাকলে উপসর্গগুলি দ্রুত সেরে যায়। প্রচণ্ড বাড়াবাড়ির ক্ষেত্রে, যকৃৎ বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় লিভার সিরোসিস অথবা লিভার ফেইলিওর-এর সমস্যায় দেখা দেয়, তখন যকৃৎ প্রতিস্থাপন বা লিভার ট্রান্সপ্লান্টের দরকার পড়তে পারে।
7070 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy