1 Answers

হাজার বছরের ভাষা বাংলা । বিবর্তনের নানা পর্যায় অতিক্রম করে এ ভাষা আজকের রূপে বিকাশলাভ করেছে । এ ভাষায় বিকাশ ও বিবর্তনের ধারায় এসে মিশেছে বিভিন্ন ভাষার শব্দাবলি । কালের বিবর্তনে সে সব শব্দ আজ বাংলা ভাষার নিজের হয়ে গেছে । তবে ব্যুৎপত্তি বিশ্লেষণে সে সব শব্দকে তার মূল পরিচয়েই চিহ্নিত করা হয়ে থাকে । যেসব শব্দ প্রথমে সংস্কৃত ভাষায় ইন্দো-ইউরোপীয় বংশের অন্য ভাষা থেকে কৃতঋণ শব্দ হিসাবে এসেছিল এবং পরে প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলায় এসেছে সেসব শব্দকে কৃতঋণ তদ্ভব বা বিদেশী তদ্ভব শব্দ বলা হয়। যেমন – গ্রীক -দ্রাখমে > সংস্কৃতি- দ্রম্য > প্রাকৃত- দম্ম > বাংলা- দাম। দাম’প্রতিদিনের শব্দ আমাদের। ‘দাম’ শব্দটি এসেছে গ্রিক ভাষার ‘দ্রাখমে’ (একরকম মুদ্রা, টাকা) থেকে। ‘দ্রাখমে’ সংস্কৃতে হয় ‘দ্রম্য’। প্রাকৃতে ‘দম্ম’। বাঙলায় ‘দাম’।

3593 views