1 Answers
কাজের শুরুতে আপনাকে এই লিংকে↗ যেতে হবে । এবার দেখুন নিচের স্ক্রিনশটের মতো একটি পেজ এসেছে । এই পেজের add property now এ ক্লিক করুন । এখন আপনার ব্রাউজারে যদি জিমেইল লগইন করা থাকে তাহলে অটোমেটিক পরবর্তী পেজে নিয়ে যাবে আর জিমেইল লগইন করা না থাকলে জিমেইল লগইন করতে বলবে । জিমেইল লগইন করতে বললে আপনার জিমেল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিন । এবার তাহলে এমন একটি পেজ আসবে এবং Add Property নামে একটি অপশন দেখতে পাবেন । ওটাতে ক্লিক করুন । এবার একটি ড্রপডাউন মেনু আসবে এবং আপনার সাইটের url link দিতে বলবে । আমি এটি দিলাম http://tvstar24.wapkiz.com । আমি যেভাবে লিংক লিখেছি ঠিক সেভাবে আপনারাও লিখুন । নাহলে লিংক ইরর দেখাবে । এবার continue এ ক্লিক করুন । এবার নতুন পেজে দেখুন নিচের স্ক্রিনশটের মতো একটি পেজ এসেছে । এই পেজের মার্ক করা অংশের ভিতর blue কালারে লিখা Download this HTML verification file এ ক্লিক করলে একটি ফাইল ডাউনলোড হবে । ওটা ডাউনলোড করে নিন । এবার আপনার ব্রাউজারে নতুন একটি Tab ওপেন করুন । এই নতুন ট্যাবে আপনার ওয়াপকিজ সাইট লগইন করুন এবং সাইটের pannel mode এ গিয়ে নিচের স্ক্রিনশটর মতো Google Webmaster Tool Verify By File (new) এ ক্লিক করুন । এবার upload new google verify file এ ক্লিক করুন এবার আমরা যে ফাইলটি ওয়েবমাস্টার টুল থেকে ডাউনলোড করেছিলাম সেটি এখানে সিলেক্ট করে আপলোড দিয়ে দেই ।