1 Answers
মানুষের জীবন ও সম্পত্তির ঝুঁকির বিপক্ষে আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থাকেই বীমা বলে। ব্যবসায়-বাণিজ্যের সঙ্গে ঝুঁকি ওতপ্রোতভাবে জড়িত। সম্পত্তিভেদে অগ্নিবীমা নৌবীমা, দুর্ঘটনা বীমা, যানবাহন বীমা ইত্যাদির মাধ্যমে ঝুঁকির বিপক্ষে বীমা আর্থিক প্রতিরক্ষা দেয়; ফলে ব্যবসায়ীরা নিজের ঝুঁকি বীমা কম্পানির ওপর চাপিয়ে নিশ্চিন্তে ব্যবসায় করতে পারে। তাই বীমার মাধ্যমে ব্যবসায়ের ক্ষেত্রে ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূরীভূত হয়।
8939 views
Answered