1 Answers
মাছ চাষের পুকুরে প্লাংকটন তৈরির কৌশল অনেক মাছ চাষিরাই জানেন না। আমাদের দেশে মাছ চাষ একটি জনপ্রিয় পেশা। বর্তমান সময়ে মাছ চাষ করে অনেক বেকার যুবকরাও স্বাবলম্বী হচ্ছেন। তবে মাছ চাষ করতে গিয়ে কিছু সমস্যায় পড়ে থাকেন মাছ চাষিরা। এ ক্ষেত্রে কিছু কৌশল অবলম্বন করতে হয়। আসুন জেনে নেই মাছ চাষের পুকুরে প্লাংকটন তৈরির কৌশল সম্পর্কে- মাছ চাষের পুকুরে প্লাংকটন তৈরির কৌশলঃ প্রয়োজনীয় উপকরণঃ প্রতি শতকে ব্যবহারের জন্যঃ ৫০ গ্রাম চিটাগুড় ১ লিটার উষ্ণ গরম পানি ২০০ গ্রাম আটা ৫ গ্রাম ইস্ট প্লাংকটন তৈরির পদ্ধতিঃ পুকুরে প্লাংকটন তৈরির শুরুতে চিটাগুড়, আটা অথবা অটোব্রান, ইস্ট ও পানি একসাথে একটি ড্রামে ভালোভাবে নাড়তে হবে যাতে সবগুলি উপাদান ভালোভাবে মিশে যায়। এরপর মিশ্রিত উপাদানের ড্রামটি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এর ২৪ ঘন্টা পর ড্রামের উপরের অংশে একটি পাতলা আবরণ লক্ষ্য করা যাবে। এরপর তা বালতি অথবা অন্য কোন পাত্রে রোদ থাকাকালীন অবস্থাতে পুকুরে ছিটিয়ে দিতে হবে। এরপর সমপরিমাণ পানি দিয়ে আবার ড্রামটি ঢেকে দিতে হবে। পরবর্তীতে ড্রামের বাকিটুকু প্রয়োগ করার সময় রোদ থাকা অবস্থাতেই পুকুরে ছিটিয়ে দিতে হবে। এভাবে পুকুরে প্রয়োগ করলে পানি সবুজ হবে এবং পুকুরে প্লাংকটনের মাত্রা বৃদ্ধি পাবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy